Saturday, June 20, 2026

সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক! R G Kar-র প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগে চাঞ্চল্য

Date:

Share post:

আর জি কর (R G Kar) কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। এবার ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি (Akhtar Ali)। তাঁর অভিযোগ, হাসপাতালে বেওয়ারিশ লাশ বিক্রি করতেন সন্দীপ। প্রাক্তন ডেপুটি সুপারের এমন অভিযোগে বিপদ আরও বাড়তে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আখতার আলি সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, হাসপাতালে বেওয়ারিশ লাশ নিয়ে ব্যবসা করতেন সন্দীপ। এমনকী হাসপাতালের বায়ো মেডিক্যাল ওয়েস্টও সন্দীপ বাইরে বিক্রি করতেন বলে অভিযোগ! নিজের অতিরিক্ত নিরাপত্তরক্ষীদের কাছে সেই সব সামগ্রী টাকার বিনিময়ে সন্দীপ বিক্রি করে দিতেন। আগে তাঁর নামে অভিযোগ দায়ের হলেও লাভের লাভ কিছুই হয়নি। প্রাক্তন ডেপুটি সুপারের আরও অভিযোগ,  এই কাণ্ডে সন্দীপের জাল বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। আর জি করের বায়ো মেডিক্যাল ওয়েস্ট ওপার বাংলায় পাচার করে দেওয়া হত বলে অভিযোগ। পাশাপাশি আখতার আলির দাবি, পরীক্ষায় পড়ুয়াদের নম্বর বাড়ানোর জন্য মোটা অঙ্কের ঘুষও নিতেন সন্দীপ।

ইতিমধ্যে অর্থ তছরুপ ছাড়াও একাধিক অভিযোগ প্রকাশ্যে এনে ইডি তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আখতার আলি। পাশাপাশি তাঁর নিজের নিরাপত্তার আবেদনও জানিয়েছেন আদালতে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...