Tuesday, June 23, 2026

এবার সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকি, কাঠগড়ায় অ্যাম্বুলেন্স চালকরা

Date:

Share post:

আর জি কাণ্ডের মাঝেই ফের সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে গালিগালাজ ও হুমকির অভিযোগ। কাঠগড়ায় ওই হাসপাতালের বেশকিছু অ্যাম্বুলেন্স চালক। তাদের আতঙ্কিত ওই মহিলা চিকিৎসক। ঘটনা দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর মহকুমা হাসপাতালের (Baruipur Hospital)।

ঠিক কী ঘটেছিল? বারুইপুর মহকুমা হাসপাতালের (Baruipur Hospital) আয়ুর্বেদিক ডাক্তার শবরী সেনগুপ্ত। তাঁর অভিযোগ, আয়ুর্বেদিক আউটডোরের সামনেই সারি দিয়ে অ্যাম্বুলেন্স রাখা হয়। এর ফলে হাসাপাতালের কর্মী এবং রোগীদের যাতায়াত করতে সমস্যা দেখা হয়। বিষয়টি নিয়ে এর আগেও তিনি স্বাস্থ্য দফতরে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময়ে বিষয়টির সাময়িক সমাধান হলেও ফের নতুন করে এই সমস্যা দেখা দেয়।

ওই মহিলা চিকিৎসক অ্যাম্বুলেন্স রাখা নিয়ে ফের প্রতিবাদ জানান। এরপরই অ্যাম্বুলেন্স চালকরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই মহিলা চিকিৎসক। বিষয়টি তিনি ইতিমধ্যেই হাসপাতালের সুপার ও স্বাস্থ্য দফতরে জানিয়েছেন।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বারুইপুর থানার পুলিশ। মহিলার চিকিৎসকের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ও পুলিশ।

আরও পড়ুন:সিবিআইয়ের নজরে ঘটনার পর “উধাও” নির্যাতিতার ঘনিষ্ঠ দুই সহপাঠী!

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...