Sunday, May 17, 2026

আনন্দপুর কাণ্ড: মায়ের পর এবার খাল থেকে মিলল শিশুপুত্রের দেহ

Date:

Share post:

গতকাল, বুধবার সাতসকালে আনন্দপুরে (Anandpur) অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার হয়। একটি ঝোপের ধার থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ। মৃতার শরীরে মিলেছিল একাধিক আঘাতের চিহ্ন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃতা মহিলা নারকেলডাঙার বাসিন্দা। এবার মিলল তাঁর ৫ বছরের সন্তানের দেহও। আজ, বৃহস্পতিবার সকালে আনন্দপুর খাল থেকেই উদ্ধার হয় ওই শিশুপুত্রের দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুরি দিয়ে গলা কেটে খুন করা হয়েছে। গাড়ির মধ্যে খুন করা হয়েছে। নারকেলডাঙাতে মহিলার দেহ ফেলে দেয়। তিনজলাতে মহিলার একটা বাড়ি আছে। যেটা একজন ট্যাক্সিচালক ভাড়া নেন। মাঝেমধ্যে সেই মহিলা ওই ট্যাক্সিতে করে নারকেলডাঙা বাড়ি থেকে তিলতলাতে যাতায়াত করতেন। মঙ্গলবারও ট্যাক্সিতে যায়। কিন্তু রাত ৮.৩০ পর্যন্ত ফেরেনি।

বাড়ির লোক খোঁজখবর শুরু করে। নারকেলডাঙার বাড়ি গিয়ে অন্য ভাড়াটেদের থেকে জানতে পারে রাত ৮.৩০ টার সময় ওই ট্যাক্সি করে বেরিয়ে যান। মহিলার বাড়ির লোক জানতে পারে ট্যাক্সিওয়ালা তালতলাতে একটা বাড়ি আছে সেখানে স্ত্রী বাচ্চা থাকে। বাড়ির লোক সন্দেহ হওয়ায় সেখানে যান তারা। আটক হয় ট্যাক্সিচালক। যদিও গতকাল রাতে কিছু বলেনি। আজ সকালে দেহ উদ্ধারের পর স্বীকার করে সমস্ত অভিযোগ। ধৃতের দাবি, সে নেশা করত। দেরি হচ্ছিল বলে মহিলা রাগারাগি করছিল। তখন নেশা করে রাগেই খুন।

তবে মহিলার দেহ উদ্ধারের পর থেকেই খোঁজ মিলছিল না তাঁর ৫ বছরের সন্তানের। অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরও শিশুটির হদিশ পায়নি পুলিশ। তন্নতন্ন করে চলে খোঁজ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে আনন্দপুর (Anandpur) খাল থেকে উদ্ধার হয় ৫ বছরের শিশুটির দেহ। জানা গেছে মায়ের সঙ্গেই গাড়িতে ছিল সে। পুলিশ জানিয়েছে, গাড়ির মধ্যেই খুন করা হয়েছে মহিলা ও তাঁর সন্তানকে।

আরও পড়ুন: রামকৃষ্ণ মঠ ও মিশনের এডুকেশন হাব গড়তে মন্দারমণিতে ১৫ একর জমি দেবে রাজ্য

 

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...