Wednesday, March 11, 2026

নারী সুরক্ষা তলানিতে, বিজেপি শাসিত রাজ্যে অব্যাহত ধর্ষণ-যৌন হেনস্থা! 

Date:

Share post:

বিজেপি শাসিত একাধিক ডবল ইঞ্জিন রাজ্যে ধর্ষণ এবং যৌন হেনস্থার শিকার শিশু কিংবা কিশোরী। সময় যত গড়াচ্ছে এমনই একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এবার মহারাষ্ট্রের (Maharashtra) থানে, আকোলার পরে এবার বানিজ্যনগরী মুম্বাইতে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ১৩ বছরের এক নাবালিকাকে। অন্যদিকে, রাজস্থানের (Rajasthan) প্রতাপনগরে এক হোমগার্ডের যৌনলালসার শিকার হয়েছে ৩ বছরের এক শিশু। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ঘটনাটি প্রকাশ্যে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় নাবালিকার সঙ্গে আলাপ হয়েছিল ২১ বছরের এক যুবকের। হোটেলকর্মী ওই যুবকের কথামতো কিশোরীটি দেখা করে তার সঙ্গে। এরপরই তাকে ফুঁসলে আন্ধেরির একটি জায়গায় নিয়ে যায় যুবক। সেখানেই কিশোরীটিকে ধর্ষণ করে সে। এখানেই শেষ নয়, ১৫ অগাস্ট গুজরাটের একটি গ্রামে নিয়ে গিয়ে কিশোরীটিকে লাগাতার ধর্ষণ করে অভিযুক্ত। যদিও বেশ কয়েকদিন পর কোনওরকমে বাড়ি ফিরে আসে কিশোরী। পরিবারকে সবকিছু জানালে ইনস্টাগ্রামে ছবি দেখে অভিযুক্তকে চিহ্নিত করে নির্যাতিতার পরিবারের লোকজন। অভিযোগ দায়ের করা হয় স্থানীয় ভাকোলা থানায়। এরপর তদন্তে নেমে গোরগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।

অন্যদিকে, রাজস্থানে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। সূত্রের খবর, বাড়ির সামনে বসে খেলা করছিল ৩ বছরের ছোট্ট শিশুটি। মোটরবাইকে চেপে সেখান দিয়ে যাচ্ছিল অভিযুক্ত হোমগার্ড। বাইক থামিয়ে বাড়ির সামনে চাতালে বসে শিশুটির যৌন নিগ্রহের অভিযোগ ওঠে অভিযুক্তর বিরুদ্ধে। পরে শিশুটি আর্তনাদ করে উঠলে চম্পট দেয় অভিযুক্ত। আশপাশের লোকজন ছুটে আসে। পরে বাড়ি ফিরে সবকিছু জানায় নির্যাতিতা। সঙ্গে সঙ্গে পুলিশকে গোটা ঘটনাটি জানান শিশুটির অভিভাবকরা। এলাকায় ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। ঘটনায় বিজেপি পুলিশের অপদার্থতা নিয়ে উঠছে প্রশ্ন। অবিলম্বে দোষী হোমগার্ডকে গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার দাবি জানায় উত্তেজিত জনতা। শেষ পর্যন্ত অভিযুক্ত হোমগার্ডকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ। ইতিমধ্যে পকসো আইনে মামলা দায়ের হয়েছে অভিযুক্ত বিরুদ্ধে।


spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...