Sunday, June 21, 2026

২০২২ সালের প্রাথমিক টেটের ২৪ প্রশ্নই ভুল, বিশেষ কমিটি গড়ল হাইকোর্ট

Date:

Share post:

২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি। বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন। বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে, নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের।

১৪ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, জানাল হাইকোর্ট। ২০১৭-র টেটে ২৩ টি প্রশ্ন ভুলের অভিযোগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা ২০২২-এর টেটে ২৪ টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি গড়তে হবে। এই বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। বোর্ডের নেওয়া প্রথম টেট, প্রাথমিক টেট ২০১৪ মোট ৬ প্রশ্ন ভুল আগেই সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে। শুক্রবার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...