Wednesday, June 24, 2026

প্রতিবাদের নামে অশালীন পোস্ট! সোনারপুর থানায় অভিযোগ দায়ের রাজন্যার

Date:

Share post:

ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) কুরুচিকর পোস্ট! থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের (TMC) ছাত্র নেত্রী রাজন্যা হালদার (Rajanya Halder)। বৃহস্পতিবার রাতেই সোনারপুর থানায় (Sonarpur Police Station) গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজন্যা। তৃণমূল ছাত্র পরিষদ নেত্রীর অভিযোগ, তাঁর ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করা হয়েছে। রাজন্যা জানিয়েছেন, যারা রাত দখলের ডাক দিচ্ছে তারাই প্রকাশ্যে ধর্ষণের ভয় দেখাচ্ছে।

তবে ঘটনায় যাঁর বিরুদ্ধে অশালীন পোস্ট করার অভিযোগ, তিনি একজন বামমনস্ক মহিলা বলে দাবি রাজন্যার। তৃণমূল নেত্রীর অভিযোগ, আর জি করের নারী নির্যাতন নিয়ে যাঁরা সুবিচার চাইছেন, তাঁদের মধ্যেই কেউ অপর এক নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন, তবে শুধু তাঁর সম্পর্কেই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে জানিয়েছেন রাজন্যা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানা।

রাজন্যা আরও জানিয়েছেন, ধর্ষণের হুমকি দিয়ে কখনও আন্দোলন হয় না। তবে পুলিশ যেভাবে তৎপরতার সঙ্গে কাজ করেছে, তাতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনও অভিযোগ তোলা উচিত নয়। তৃণমূলনেত্রী আরও প্রশ্ন তোলেন, আমি তৃণমূল করি, এটাই আমার অপরাধ? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের ফাঁসি চাইছেন, এটা তাঁর অপরাধ? তবে রাজন্যার বিরুদ্ধে এমন অশালীন পোস্টের পর অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর থাকবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...