Sunday, May 31, 2026

ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান, কোয়ার্টারে পাঞ্জাবকে হারাল টাইব্রেকারে

Date:

Share post:

ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে বিশাল কাইতের হাতে ভর করে সেমিফাইনালে চলে গেল বাগান ব্রিগেড। পাঞ্জাব এফসিকে টাইব্রেকারের সাডেনডেথে হারিয়ে শেষ চারে চলে গেল জোসে মলিনার দল। ম্যাচের ফলাফল ৬-৫।

ম্যাচে শুরু থেকেই আক্রমণে ঝড় তুলতে থাকে মোহনবাগান। তবে রক্ষণ বেশ জমাট ছিল পাঞ্জাব এফসির। তবে এরই মধ্যে ১-০ গোলে এগিয়ে যায় পাঞ্জাব। পেনাল্টি থেকে গোল করে পাঞ্জাবকে এগিয়ে দেন লুকা। বক্সের মধ্যে ফাউল করে বসেন আলবার্তো রড্রিগেজ। পেনাল্টি পায় পাঞ্জাব। তবে সেই সুযোগকে কাজে লাগাতে এত টুকু ভুল করেননি লুকা। তবে এরই মধ্যে ম্যাচে ফেরে মোহনবাগান। যার ফলে ম্যাচের ৪৪ মিনিটে সমতা ফেরায় বাগান ব্রিগেড। বাগানের হয়ে ১-১ করেন সুহেল ভাট। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১ ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে গোল করে এগিয়ে যায় মোহনবাগান। সাহাল আব্দুল সামাদের পাস থেকে গোল করে যান মনবীর সিং। সুপার সাব হয়ে ওঠেন তিনি। এর ঠিক দুই মিনিট পরেই সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল পাঞ্জাবের সামনে। সে সময় সবুজ-মেরুনের মান বাঁচান গোলকিপার বিশাল কাইত। একবার নয়, পরপর দুইবার সেভ করেন তিনি। তবে এরই মধ্যে সমতা ফেরায় পাঞ্জাব। গোল করেন মিরজালেক। দুরন্ত গোল করেন তিনি।  ম্যাচের ৭১ মিনিটে ফের গোল খায় মোহনবাগান। কাউন্টার অ্যাটাক থেকে গোল করে পাঞ্জাব এফসি। দুরন্ত শটে গোল ভিদালের। মিরজালেকের পাস থেকে বাঁ পায়ের শটে অনবদ্য গোল করেন তিনি। তবে সেই লিডও ধরে রাখতে পারেনি পাঞ্জাব। গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান জেসন কামিন্স। এরপর আক্রমণে গেলেও, গোলের ব্যবধান বাড়াতে পারেনি দু’দল। যার ফলে ম্যাচ গোড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। টাইব্রেকারে দুরন্ত সেভ করেন বিশাল কাইত।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা রাহুলের, বললেন সঙ্গে থাকতে

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...