Wednesday, June 24, 2026

ঢাকতে হবে মুখ, প্রকাশ্যে কথা বললেই শাস্তি! ফের মহিলাদের জন্য তালিবানি ‘ফতোয়া’ আফগানিস্তানে 

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে আফগানিস্তানে (Afghanistan) মহিলাদের উপর তালিবানি (Taliban ) অত্যাচার রীতিমতো মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ফের একগুচ্ছ আইন সেদেশের মহিলাদের উপর চাপিয়ে দেওয়ার অভিযোগ। নৈতিকতার যুক্তি দেখিয়ে তালিবানের নয়া আইনে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আফগানিস্তানে মহিলাদের (Woman) মুখ ঢাকতেই হবে এবং পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক। এছাড়া নয়া আইনে আরও বলা হয়েছে, গাড়ি চালকরা গাড়িতে কোনওরকম গান চালাতে পারবেন না। আর এই নিয়ম ভাঙলেই বড়সড় শাস্তির মুখে পড়তে হবে। তালিবানের দাবি, শরিয়ৎ আইন মাথায় রেখেই এই নয়া আইন প্রণয়ন হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালিবান প্রবেশের পর থেকেই মহিলাদের উপর বেড়েছে অত্যাচার। তবে তালিবানি মনোভাবের বিরুদ্ধে দক্ষিণপন্থী সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি তালিবানি নিয়ম ও নির্দেশিকা ঘিরে বিতর্ক কম হয়নি। তবুও সেসব কথায় পাত্তা না দিয়েই একের পর এক আইন সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তালিবানের নয়া আইনে পরিষ্কার বলা হয়েছে, মহিলাদের এমন পোশাক পরতে হবে, যা তাঁদের সম্পূর্ণভাবে ঢেকে রাখবে। তবে আইন না মানলে মৌখিক হুমকি, সম্পত্তি বাজেয়াপ্ত করা, তিনদিনের হাজতবাস পর্যন্ত হতে পারে। এছাড়া বলা হয়েছে, এতেও যদি ওই ব্যক্তির ব্যবহারে পরিবর্তন না আসে, তাহলে তাঁদের সঠিক পথে নিয়ে যেতে কোর্টে বিষয়টির মীমাংসা হবে।

এছাড়া আফগানিস্তানে সমস্ত গাড়ির চালকদের বলা হয়েছে, কোনও মহিলাকে একা গাড়িতে বসানো যাবে না, যদি না তাঁর সঙ্গে কোনও পুরুষ থাকেন। আচমকা এমন আইন নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন। আফগানিস্তানের আইন মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ২০২২ সালে তালিবানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতার একটি নির্দেশের উপর ভিত্তি করে তৈরি হয়েছে আইন এবং বর্তমানে তা আনুষ্ঠানিকভাবে আইন হিসাবে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আইন লঙ্ঘনের দায়ে হাজার হাজার মানুষকে আটক করেছে সেদেশের প্রশাসন।


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...