Wednesday, February 4, 2026

লাশ চাই, হিংসার চক্রান্তের ভিডিও ফাঁস করে দিল তৃণমূল

Date:

Share post:

২৭ অগাস্ট ছাত্র সমাজের নামে ডাকা নবান্ন অভিযানে নাশকতার ছক করেছে বিরোধীরা। সোমবার বেলা ১১ টায় তৃণমূল ভবনে ভিডিও দেখিয়ে চক্রান্তের ভিডিও ফাঁস তৃণমূলের। তৃণমূল নেতা কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেন, মিছিলের মধ্যে পুলিশের ছদ্মবেশ ধরে গিয়ে গুলি চালানো হতে পারে যাতে রাজ্যকে বদনাম করা যায়। তৃণমূল ভবনে দেখানো দুটি ভিডিওতে দেখা গিয়েছে, দুজন লোক নিজেদের মধ্যে কথা বলছেন এবং তাঁদের স্পষ্ট বক্তব্য, ২৭ তারিখ নবান্ন অভিযানে একটা-দুটো বডি না পড়লে জোরদার অশান্তি পাকানো যাবে না। এ বিষয়ে সব সুস্থ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের সচেতন থাকার অনুরোধ জানিয়েছে তৃণমূল। তদন্ত করছে সিবিআই। মামলা চলছে সুপ্রিম কোর্টে। এখন যদি অভিযান করতে হয় তাহলে সেটা করা উচিত সিজিও কমপ্লেক্সে, নবান্নে নয়। এর থেকেই স্পষ্ট বিরোধীরা দেহ নিয়ে শকুনের রাজনীতি করছে।

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানান, নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছে কোনও রকম আবেদন করা হয়নি। সুতরাং এই অভিযান সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করেন চন্দ্রিমা।

জয়প্রকাশ মজুমদার জানান, নাশকতার ছক তৈরি হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কুণাল ঘোষের কথায়, রাজ্যে নির্বাচনে জিততে না পেরে এখন দেহ নিয়ে শকুনের রাজনীতি করছে রাম-বাম। আর জি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, মর্মান্তিক। যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে সেই দোষীদের চরম শাস্তি দাবি করে কুণাল বলেন, দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটলেও সেখানে কোনও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় না। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানান, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্যই এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এটা মহিলাদের প্রতি অসম্মান। এ বিষয়ে বাংলার মেয়েদের সজাগ হওয়ার বার্তা দেন চন্দ্রিমা।

spot_img

Related articles

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...

উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড পেতে শেষ সুযোগ! তিন দিনের জন্য ফের পোর্টাল খুলল সংসদ

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ সুযোগ দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে সমস্ত স্কুল এখনও...

গত ছয়মাসে একশো দিনের কাজে রাজ্যের প্রাপ্তি ‘০’: মালার প্রশ্নে স্বীকার কেন্দ্রের

হাই কোর্টের পরে সুপ্রিম কোর্ট। বাংলার কেন্দ্রীয় বঞ্চনায় সরব হয়েছে খোদ দেশের শীর্ষ আদালত। তাতেও যে শিক্ষা হয়নি...

ছাগল চুরির ‘গোপন কথা’ ফাঁস, চুঁচুড়ায় বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন দুই যুবকের

ছাগল চুরির কথা মালিককে বলে দেওয়ার অপরাধে বন্ধুকে পিটিয়ে খুনের সাজা ঘোষণা করল আদালত। ২০২১ সালের সেই চাঞ্চল্যকর...