Thursday, May 14, 2026

কোন ক্রিকেটারের সঙ্গে সময় কাটানো সম্মানের মানুর কাছে ? জানালেন নিজেই

Date:

Share post:

এই মুহুর্তে ছুটির মেজাজে প্যারিস অলিম্পিক্সে দুটোর পদক জয়ী তারকা মানু ভাকের। দুটো পদক জয় করে ইতিহাস গড়েন ভারতীয় শুটার। তবে এরই মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে মানু ভাকেরের ছবি। যেখানে সঙ্গী ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব । যেখানে দেখা যাচ্ছে ব্যাট চালানো শিখছেন মানু। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে প্রশ্ন তবে কী ক্রিকেট শিখছেন মানু ? যদিও এই প্রশ্নের উত্তর না দিয়ে নিজের পছন্দের ক্রিকেটারের কথা জানান ভারতীয় শুটার।

মানু বলেন, “ আমি কয়েকজন ক্রীড়াবিদের নাম নেব। তার মধ্যে অবশ্যই থাকবেন উইসেন বোল্ট। আমি ওনার বই পড়েছি। আমি ওনার জার্নিটা যানি। আর ক্রিকেটার বলতে হলে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। এদের সঙ্গে সময় কাটাতে পারলে আমার কাছে সম্মানের হবে।”

এদিকে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়, যেখানে, দেখা যায় সূর্যকুমার এবং মানু এক সঙ্গে। মানু ব্যাট করার ভঙ্গিতে, এবং সূর্য পিস্তল চালানোর ভঙ্গিতে। যেই ছবি পোস্ট করেন মানু। আর ক্যাপশণে লেখেন, “ ভারতের মিস্টার ৩৬০-র থেকে নতুন খেলার টেকনিক শিখছি।”

আরও পড়ুন- কেন হার্দিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হল নাতাশার? সামনে এল কারণ


Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...