Tuesday, April 28, 2026

চিকিৎসককে সপাটে চড়! ফের দিল্লির হাসপাতালে কর্মবিরতিতে রোগী ভোগান্তির আশঙ্কা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুরোধে উঠেছিল কর্মবিরতি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হল না। ফের এক চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠল দিল্লি (Delhi)। সূত্রের খবর, আর জি করের (R G Kar) ঘটনায় দোষীদের কড়া শাস্তি এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু পরে সুপ্রিম কোর্টের অনুরোধে সেই কর্মবিরতি উঠলেও লাভের লাভ হল না। দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতালে চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে ফের কর্মবিরতি পথে চিকিৎসকরা। নতুন করে কর্মবিরতির কারণে রোগী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

ঠিক কী ঘটেছিল?

দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ রোগীর বিরুদ্ধে! পাশাপাশি রোগীর ছেলে ওই চিকিৎসককে চড় মারেন বলে জানা গিয়েছে। ঘটনার পর চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, নাইট ডিউটিতে ছিলেন চিকিৎসক। আচমকাই কপালে গুরুতর চোট নিয়ে হাসপাতালে আসেন এক ব্যক্তি। তবে কপালের চোট এতটাই গুরুতর ছিল যে সেলাই করতেই হত। এমন অবস্থায় চিকিৎসক সেলাই শুরু করতেই চিকিৎসককে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দেন রোগী। এরপরই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। সূত্রের খবর, সেই সময় চেম্বারের বাইরে দাঁড়িয়ে ছিলেন চিকিৎসকের ছেলে। গন্ডগোলের আঁচ পেয়ে তিনিও সটান চেম্বারে ঢুকে পড়েন এবং চিকিৎসককে সপাটে চড় মারেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর।


তবে চিকিৎসক জানিয়েছেন, রোগীর ছেলে মত্ত অবস্থায় ছিলেন। আচমকা কেন তাঁর গায়ে হাত তোলা হল তা বুঝেই উঠতে পারছেন না চিকিৎসক। তবে ঘটনার পরপরই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তবে ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে‌। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রোগী সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।


Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...