Wednesday, May 13, 2026

আর জি করের সেমিনার রুমে প্রমাণ নষ্ট হয়নি, দাবি কলকাতা পুলিশের

Date:

Share post:

আর জি করের ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরালের ঘটনা নতুন নয়। সিবিআই তদন্তে ক্রমাগত দেরি করার ফলে সোমবার আরও একটি ভিডিও ভাইরাল হয় (ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) যেখানে মূল ঘটনাস্থল দেখা গিয়েছে। আর সেই ঘটনাস্থলে বহু সন্দেহভাজন মানুষের ভিড় বলে দাবি করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে কলকাতা পুলিশ দাবি করেছে যে ভিড় সেমিনার রুমে দেখা গিয়েছিল তা সবই নির্দিষ্ট ঘটনার ৪০ ফুটের বাইরে। পুলিশের ঘেরা জায়গার ভিতরে কখনই কেউ আসেনি দাবি করেন, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তে সিবিআই সুপ্রিম কোর্টের কোনও নির্ভরযোগ্য অগ্রগতি পেশ করতে পারেনি। প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। অন্যদিকে সিবিআই তদন্তে বিচার পেতে যত দেরি হচ্ছে তত বিভিন্ন সংগঠন থেকে সোশ্যাল মিডিয়া এই ঘটনায় বিভিন্ন তত্ত্ব তুলে আনছে। সেভাবেই সেমিনার রুমের ঘটনার দিনের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আপ্ত সহায়ক, তাঁর আইনজীবী, ফরেনসিক বিভাগের প্রধান দেবাশিস সোম, স্থানীয় পুলিশ আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায় সহ প্রায় ৩০ জন।

ভিডিও প্রকাশ্যে আসার পরে কলকাতা পুলিশ সাংবাদিক বৈঠকে জানায়, এঁদের উপস্থিতিতে প্রমাণ নষ্ট হয়নি। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায় দাবি করেন, সেমিনার রুমটি ৫১ ফুট বাই ৩২ ফুটের। ঘরের একটা অংশে মৃতদেহ ছিল। তার বাইরে ৪০ ফুট পর্যন্ত পুলিশের ঘেরাটোপের মধ্যে ছিল। এই ৪০ ফুটের বাইরে যে ১১ ফুট সেখানে এই ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিডিও যে অংশের দেখা গিয়েছে, তা ওই ১১ ফুট এলাকার বলে দাবি ডিসি সেন্ট্রালের। এবং এই এলাকাটিতে বহিরাগত কেউ ছিল না বলেও স্পষ্ট করে দেওয়া হয় কলকাতা পুলিশের তরফে।

ইন্দিরা মুখোপাধ্য়ায় জানান, হাসপাতালের ডাক্তার, আধিকারিক থেকে মৃতার পরিবার, দাবি আদায়ের জন্য উপস্থিত ডাক্তাররা সেখানে ছিলেন। পুলিশ ঘেরাটোপের বাইরে সারিবদ্ধভাবে ছিল। সেই সঙ্গে ছবি তোলার কর্মীরাও ছিলেন। সবাই ১১ ফুটের মধ্যে ছিলেন, কেউ ভিতরে আসেননি। মৃতদেহের ৪০ ফুটের মধ্যে কেউ আসেননি।

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...