Friday, May 15, 2026

নিজেদের প্রয়োজনে ওকে হাতিয়ার করবেন না, আবেদন নির্যাতিতার বাবার

Date:

Share post:

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পরে নির্যাতিতার বাবা বারবার আবেদন করেছিলেন সমাজমাধ্যম থেকে মেয়ের ছবি মুছে দেওয়ার জন্য। ফের কাতর কন্ঠে তাঁর আবেদন, ওকে নিজেদের প্রয়োজনে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।

এরই পাশাপাশি, সোমবার তিনি হতাশা প্রকাশ করেন সিবিআই তদন্ত নিয়েও।নির্যাতিতার বাবা বলেন, ১৪ দিন পেরিয়ে গিয়েছে। এখনও কোনও সমাধান করতে পারেনি সিবিআই। আমরা ধৈর্য হারাতে শুরু করেছি। বলেন, দীর্ঘ ৬ ঘণ্টা ধরে আমরা সবকিছু জানিয়েছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবার দ্রুত সমাধান করতে হবে।নির্যাতিতার মা বলেন, প্রতিটা দিন ক্রমশ অসহ্য লাগছে। একেকটা দিন যেন এক বছর। তিনি বলেন, গত ৮ অগাস্ট মেয়ে আমায় শেষ ফোন করেছিল। জানিয়েছিল, ওর বন্ধুরা অনলাইনে রাতের খাবার আনিয়েছে। খাওয়া চলছে। তারপর আর ফোন করেনি। আমি ভেবেছিলাম ঘুমোচ্ছে কিন্তু নির্যাতন করে খুন করা হয়েছে ভাবিনি। প্রসঙ্গত, তদন্তভার হাতে নিয়েই পুলিশ গ্রেফতার করেছিল সিভিক ভলেন্টিয়র সঞ্জয় রাইকে। তারপরে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব এখন সিবিআইয়ের হাতে। নতুন করে তারপর থেকে এখনও পর্যন্ত আর কেউ গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, সোমবার মৃতার বাবার এভাবে কাতর আবেদন করার আগেও নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল মেয়ের নাম ও ছবি মুছে দেওয়ার জন্য। হাইকোর্ট-সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে সমাজমাধ্যম থেকে নির্যাতিতার নাম-ছবি-পরিচয় মোছার জন্য। নির্যাতিতার ধর্ষণে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তার মা-বাব।

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...