Friday, May 15, 2026

মোহনবাগান-বিএফসি ডুরান্ড সেমিফাইনাল ম্যাচে নিষেধ টিফো-ড্রাম-ব্যানার

Date:

Share post:

আগামিকাল ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের সামনে বেঙ্গালুরু এফসি। ডার্বি বাতিলের পর ফের রাজ্যে ফিরে এসেছে ডুরান্ড কাপ। মোহনবাগান ম্যাচের হাত ধরে ফিরছে ডুরান্ড। তবে তার আগে বেশ কিছু সতর্কতা জারি করেছে বিধাননগর পুলিশ। যা প্রকাশ করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে। যেখানে সমর্থকদের টিফো-ড্রাম-ব্যানার নিয়ে মাঠে প্রবেশে নিষেধ করা হয়েছে।

এদিন পুলিশের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, টিফো-ড্রাম-ব্যানার নিয়ে সমর্থকরা মাঠে প্রবেশ করতে পারবেন না। এমনকি স্মোক ক্যান্ডেলস ও কিংবা অন্যান্য দাহ্যপদার্থ নিয়ে ঢোকে যাবে না। এই কথা জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান ও বেঙ্গালুরু দুটি দলকেই। এমনকি এই কথা জানিয়ে দেওয়া হয়েছে ডুরান্ড কর্তৃপক্ষকেও।

রাজ্যের বর্তমান পরিস্তিতির কারণে বাতিল হয়ে গিয়েছিল ডুরান্ড কাপের ডার্বি। এমনকি কলকাতা থেকে সরে গিয়েছিল ডুরান্ড। তবে ফের রাজ্যে ফিরিয়ে নেওয়া ডুরান্ড। সেমিফাইনাল এবং ফাইনাল হবে যুবভারতীতে।

আরও পড়ুন- প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন কোচ এরিকসন

 


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...