Saturday, March 14, 2026

সকাল থেকে উস্কানিমূলক পোস্ট শুভেন্দুর, প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ কুণালের 

Date:

Share post:

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে বিজেপি- আরএসএস মদতপুষ্ট সংগঠনের নবান্ন (Nabanna) অভিযান ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ানোর চেষ্টা রাজ্যের বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) কখনও সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচির উদ্দেশ্যে লিখছেন ‘বিজয়ী ভব’, আবার কোনও পোস্টে কয়েকজনের নাম দিয়ে তাঁরা নিখোঁজ দাবি করে রাজ্য প্রশাসনের দিকে আঙ্গুল তুলছেন। কার্যত অশান্তি পাকানোর চেষ্টায় সকাল থেকেই মরিয়া বিজেপি নেতা। পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই ধরনের উস্কানি কিংবা প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করে সমাজ মাধ্যমে পোস্ট করলেন তৃণমূল নেতা।

আর জি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের বিচার চেয়ে যেখানে সব মিছিল বা সমাবেশের যাওয়া উচিত সিজিও গেটের সামনে, সেই জায়গায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নবান্ন অভিযানের ডাক দেওয়া পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের কর্মসূচির পাশে নেই আন্দোলনরত চিকিৎসকরা। এদিন সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ‘নবান্ন’ অভিযানের ৪ আন্দোলনকারীর নাম লিখে তাদের নিখোঁজ হওয়ার অভিযোগ করেন। শুভজিৎ ঘোষ, পুলকেশ পন্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার হাওড়ায় স্বেচ্ছাসেবকদের ফুড প্যাকেট বিতরণের দায়িত্বে ছিলেন বলে জানানো হচ্ছে। মধ্যরাত থেকে এই চারজনের খোঁজ মিলছে না বলেই দাবি শুভেন্দুর। এরপরই এই ঘটনার নেপথ্যে রাজ্য সরকারের হাত আছে বলে অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক। এক্স হ্যান্ডেলে পাল্টা জবাব দেন কুণাল। সকালবেলা উত্তেজনা ছড়াতে এই পোস্ট বলে মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, যে এরা কারা? এই ধরনের অন্তর্ঘাতমুলক কোনও কাজ বিজেপি নিজেই করেনি তো? উস্কানি দিয়ে গোলমাল করানোর জন্য এই রটনা কিনা তার তদন্ত প্রয়োজন বলেও লেখেন তৃণমূল নেতা।

মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্যাল ভিডিও পোস্ট করেন শুভেন্দু। ক্যাপশনে লেখেন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বিজয়ী ভব’ । এরপরই বিরোধী দল নেতাকে এক হাত নিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সংসদ কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, নবান্ন অভিযান কি বিজেপি পরিচালিত কোন যুদ্ধ ? পাশাপাশি ছাত্র সমাজ সংগঠনের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কুণালের কথায়, ‘JUSTICE তো এখন দেবে CBI. তাদের কথা না বলে সংঘাতের ছবি দিয়ে সকালেই উত্তেজনা ছড়ানোর প্ররোচনা কেন? আপনারাই তো কথায় কথায় CBI দেখাতেন। এখন ওদের বলুন ন্যায়বিচার দিতে। আমরাও সেটাই চাই।’


spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...