Sunday, May 10, 2026

পুজোও চলবে, বিচারের দাবিও: যুক্তি দিয়ে বয়কটের বিপক্ষে আওয়াজ স্বস্তিকার

Date:

Share post:

বরাবরই ‘ঠোঁটকাটা’ বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukharjee)। যেকোনও বিষয় নিয়েই খোলাখুলি কথা বলতে ভালবাসেন। আর জি কর-কাণ্ড নিয়েও প্রথম থেকে তীব্র প্রতিবাদ জানান তিনি। আওয়াজ তোলেন “বিচার চাই”। তবে, আর জি করের (R G Kar Medical College And Hospital) মর্মান্তিক ঘটনার বিচারের দাবির সঙ্গে দুর্গাপুজোর কোনও বিরোধ নেই। স্বস্তিকার মতে, পুজোও চলবে, বিচারের দাবিও চলবে।আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের দাবি চেয়ে আন্দোলনের পাশাপাশি একাংশ থেকে উঠছে পুজো বয়কটের ডাক। তবে তাতে নিছক হুজুগ দেখছেন স্বস্তিকা (Swastika Mukharjee)। তাঁর স্পষ্ট বার্তা, গরিবের পেটে লাথি মেরে আন্দোলন হয় না। পুজো বন্ধের দাবি ইস্যুতে সমাজ মাধ্যমে তিনি লেখেন, পুজোর সঙ্গে জড়িয়ে আছে খেটে খাওয়া মানুষদের রুজিরুটি। তাঁরা খেতে না পেলে কেউ খোঁজ নিতে যান না। বলেন, ঢাকি থেকে ফুচকা বিক্রেতার মতো অনেকেই আছেন এই তালিকায়। যাঁরা সারা বছর অপেক্ষা করে থাকেন পুজোর সময় একটু বেশি রোজগার করে স্বস্তিতে দিন গুজরান করবেন বলে। তাই ‘হুজুগে’ প্রতিবাদীদের প্রতি অভিনেত্রীর বার্তা, “দুর্গাপুজো বন্ধ নয়। নিজের বোনাস ছেড়ে দিন”।

নৃশংস ঘটনা ঘটার পরে শুরু থেকেই স্বস্তিকা বলে এসেছেন, আর জি কর-কাণ্ডে সব অপরাধীর গ্রেফতার ও ফাঁসি চান তিনি। অবস্থানে অনড় থেকে আন্দোলন জারি রাখার পক্ষে সওয়াল করে তিনি। বলেন, “আন্দোলন চলুক আবেগে নয়, যুক্তিতে“। স্বস্তিকার কথায়, দশতলার উপরে থেকে বাকি দুনিয়া দেখতে ভালো লাগে। যাঁরা মাটিতে থাকেন তাঁরা জানেন কষ্টটা কী। তাই পুজো বন্ধের পোস্ট করে নিজের আবেগ মেটাবেন না। সাফ কথা, “পুজোও চলবে। বিচারও চলবে“।

গুটিকতক পুজো কমিটি জানিয়েছে, এই বছর রাজ্য সরকারের অনুদান তারা নেবে না। তবে সংখ্যাটা নেহাত আঙুলের গাঁট গোনা। আবার অনেক পুজো সংস্থা টাকা নেবে না বলে গুজবও ছড়িয়েছে। অনুদান বয়কট ইস্যুতে তৃণমূলের তরফে সম্প্রতি কুণাল ঘোষ বলেছিলেন, যে পুজো কমিটি আর জি কর ইস্যুর সঙ্গে পুজোকে মিশিয়ে টাকা নেবে না বলছে, তারা এত বছর যা নিয়েছে সবটা ফিরিয়ে দিক। রাজ্য সরকারের থেকে নেওয়া অন্যান্য স্কিমও ফিরিয়ে দিক। কটাক্ষ করে প্রশ্ন তুলেছিলেন, নিছক রাজনৈতিক চটকে লাভ কী? সেই সঙ্গে সবুজ শিবিরের পক্ষ থেকে কুণালের অবস্থান, অপরাধীদের ফাঁসি আমরাও চাই। তবে মৃত্যু নিয়ে রাজনীতি চাই না। এদিন একই সুর স্বস্তিকার কথায়।






Related articles

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...