Wednesday, May 13, 2026

বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়ার পর কী কথা হয়েছিল রোহিতের সঙ্গে রিঙ্কুর ? জানালেন কেকেআর ক্রিকেটার

Date:

Share post:

আইপিএল থেকে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্স করার পরও সু্যোগ হয়নি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ হয়নি রিঙ্কু সিং-এর। সেই সময় রিঙ্কুর পাশাপাশি তাঁর পরিবার এবং আপামোর ভারতবাসীও অবাক হয়েছিল । ভেঙে পরতে দেখা যায় রিঙ্কুকে। তবে সেই সময় রিঙ্কুর সঙ্গে কথা বলতে দেখা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। কী কথা হয়েছিল তখন সেই সময় জানা না গেলেও, এ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং রিঙ্কু। জানালেন সেদিন ঠিক কী কথা হয়েছিল।

এই নিয়ে রিঙ্কু বলেন, “ দল ঘোষণার পরে রোহিত ভাই আমাকে বলে, ‘এখনও অনেক সময় আছে। তোমার বয়স কম। সামনে আরও বিশ্বকাপ আসবে। প্রতি দু’বছর অন্তর টি-২০ বিশ্বকাপ হয়। তাই চিন্তা করার কিছু নেই। খালি পরিশ্রম করে যাও। সামনে অনেক বিশ্বকাপ তুমি খেলবে।” আর এই পরামর্শের পরই নাকি মনে সাহস পান রিঙ্কু।

এদিকে রোহিতের নেতৃত্ব নিয়েও কথা বলেন রিঙ্কু। তিনি বলেন, “ রোহিত ভাইয়ের অধিনায়কত্ব আমার খুব ভাল লাগে। বিরাট ভাইকেও ভাল লাগে। বিরাট ভাইয়ের আগ্রাসন অনেক বেশি। রোহিত ভাই শান্ত। আমিও শান্ত। ও যে ভাবে দলকে চালায় সেটা আমার খুব ভাল লাগে।”

আড়ও পড়ুন- খু.নের মা.মলায় অভিযুক্ত বাংলাদেশ ক্রিকেটার শাকিবের পাশে দলের সতীর্থরা, দিলেন বার্তা 


Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...