Thursday, May 14, 2026

কর্মসংস্কৃতির বাংলায় কোনও বনধ নয়, সকাল থেকে সজাগ প্রশাসন 

Date:

Share post:

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন (Nabanna) অভিযান ঘিরে ধুন্ধুমার মঙ্গলবারের পর বুধে কর্মনাশা বনধ ডেকেছে বিজেপি (BJP)। জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর নবান্ন। একদিনের রাজ্য অচল করে দেওয়ার অর্থ বাংলার কোটি কোটি মানুষের কর্মসংস্থানে আঘাত করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই জানিয়েছেন এই বাংলায় কোনও বনধ হয় না। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) সকলকে স্বাভাবিক পরিষেবা বজায় রাখার অনুরোধ করেছেন। আজ সকাল থেকেও শহরের বিভিন্ন প্রান্তে পর্যাপ্ত সরকারি বাস রয়েছে। অন্যান্য দিনের মতোই কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ। মহানগরীতে বাজারহাট, দোকানপাট সবই খোলা রয়েছে। আজ তৃণমূলের ছাত্র পরিষদের অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই TMCP কর্মী, সদস্য ও সমর্থকরা আসতে শুরু করেছেন। জায়গায় জায়গায় বাস ট্রেন আটকে বিক্ষিপ্ত অশান্তি তৈরির চেষ্টা বিজেপির।

নবান্ন অভিযানের নামে গুন্ডামি করার পর এবার ছাত্র সমাজের উপর আক্রমণের মিথ্যা অভিযোগে আজ সকাল ছটা থেকে বনধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। শিয়ালদহ দক্ষিণ শাখা সামগ্রিকভাবে রেল চলাচল ব্যাহত হয়েছে বলে খবর।কৃষ্ণনগর রেল স্টেশনে অবরোধ। ট্রেনের সামনে বিজেপির পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন বন্‌ধ সমর্থকেরা। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে একাধিক রেল স্টেশনে অবরোধ করা হয়।দিনের প্রথম মেট্রো আটকে দিতে সকাল সওয়া ছ’টায় নেতাজি ভবন মেট্রো স্টেশনে যান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। এদিন পথে নেমে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা মিছিল করবেন বলে জানা যাচ্ছে। শ্যামবাজার, গড়িয়াহাট, ডানলপের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় পথ অবরোধের পরিকল্পনাও রয়েছে বিজেপির।


Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...