Friday, June 26, 2026

বিজেপির বাংলা ব.নধ সুপারফ্লপ, সাধারণ মানুষের প্রত্যাখানে স্বাভাবিক জনজীবন

Date:

Share post:

বিজেপির ডাকা বুধবারের ১২ ঘণ্টার বাংলা বনধ পুরোপুরি ব্যর্থ। স্বাভাবিক জনজীবন।কর্মব্যস্ত দিনে অফিস যাত্রীরা অন্যদিনের মতোই অফিসের উদ্দেশে রাস্তায় বেরিয়েছেন।প্রচুর সরকারি বাস চলার পাশাপাশি বেসরকারি বাস মালিকরা রাস্তায় বাস নামিয়েছেন। নবান্ন থেকে মঙ্গলবারই জানানো হয়েছিল, প্রত্যেকদিনের মতোই স্কুল, কলেজ এবং সরকারি দফতর খোলা থাকবে।সেই অনুযায়ী জনজীবন পুরোপুরি স্বাভাবিক।

ডানলপ থেকে শ্যামবাজার, শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশন, সর্বত্র দেখা গিয়েছে চেনা ছন্দ। বনধের সমর্থনে রাস্তায় দেখা মেলেনি বিজেপি সমর্থকদেরও।জেলায় বিক্ষিপ্তভাবে কোনও কোনও জায়গায় বনধ সমর্থকদের সক্রিয় হতে দেখা গেলেও, শহর কলকাতার জনজীবন এদিন সম্পূর্ণ স্বাভাবিক আছে।পুলিশ আধিকারিকরাও জানিয়েছেন, শহরের কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।বেসরকারি পরিবহণ সংগঠনগুলিকে যান চলাচল স্বাভাবিক রেখেছে। সাধারণ মানুষ এই বনধ প্রত্যাখান করেছেন।

বনধ ব্যর্থ হলেও পুলিশ প্রসাশন কোনও ঝুঁকি নেননি। যার ফলে শ্যামবাজারে দেখা যায় প্রচুর পুলিশ মোতায়েন। একই চিতের শিয়ালদহ স্টেশনে। মৌলালি মোড়ে়ও দেখা যায় প্রচুর পুলিশ মোতায়েন। অন্য দিনের মতোই বাদুড়ঝোলা হয়ে বাসে অফিসের দিকে রওনা হয়েছেন সাধারণ মানুষ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শহরের রাস্তায় একাধিক মিছিল নির্দ্বিধায় নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে গিয়েছেন। জানবাজারে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, নবান্ন অভিযানের নামে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে বিজেপি।সুপারফ্লপ আজকের বিজেপির বনধ। ওদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব। সুকান্ত মজুমদার বলছে বনধ হবে, শুভেন্দু ফিসফিস করে বলছে বনধ ব্যর্থ কর। সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে যে ইস্যুতে বনধ, তা তারা মানে না।আরজি করের তদন্ত করছে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে অথচ লোক দেখিয়ে নবান্ন অভিযানের নামে পরিবেশকে অশান্ত করার চেষ্টা। সিজিও কমপ্লেক্সে গিয়ে বিক্ষোভ দেখাক। সবমিলিয়ে বিজেপির ডাকা বনধের কোনও প্রভাব পড়েনি শহর ও শহরতলিতে।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...