Monday, March 16, 2026

নৃশংস ঘটনা! মধ্যপ্রদেশে ৫০টি গরু ফেলা হল নদীতে, তদন্তে পুলিশ

Date:

Share post:

বর্ষায় ভয়ঙ্কর রূপ নিয়েছে নদী। সেখানে ছুড়ে ফেলা হচ্ছে একের পর এক গরু। এমন নৃশংসতার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দেখে আরও একবার চমকে উঠছে দেশবাসী। ঘটনাটি গো বলয়ের অন্যতম প্রধান রাজ্য মধ্যপ্রদেশের সাতনায় ঘটেছে। বিজেপি শাসিত এই রাজ্যে গো হত্যা ও গো-সম্পর্কিত হিংসার বিরুদ্ধে যেখনে কড়া আইন রয়েছে সেখানে কীভাবে এই নৃশংস ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

রেল ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলা হয়েছে কমপক্ষে ৫০টি গরু। মৃত্যু হয়েছে কমপক্ষে ২০টি গরুর। এই ঘটনায় বেটা বাগরি, রবি বাগরি, রামপাল চৌধুরি, রাজু চৌধুরিকে আটক করা হয়েছে। এই ৪ জন বাদে আর কেউ এই ঘটনায় যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নদীতে যে গরুগুলি ভেসে গিয়েছে তার মধ্যে কয়েকটি গরুকে উদ্ধার করেছে পুলিশ। মধ্যপ্রদেশের ‘গৌবংশ বধ প্রতিষেধ অধিনিয়ম’ এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রয়োজনীয় ধারায় মামলা দায়ের করে তদন্ত চলছে।

আরও পড়ুন- বদলা নয়, ফোঁস করুন: TMCP-র নেতা-কর্মীদের কেন এই বার্তা তৃণমূল সুপ্রিমোর!

 

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...