Sunday, May 17, 2026

অ্যাপিক্যাল রুটেড কাটিং: উন্নত মানের আলু উৎপাদনে নয়া প্রযুক্তি আনছে রাজ্য, ঘোষণা কৃষিমন্ত্রীর

Date:

Share post:

আরও উন্নত মানের আলু উৎপাদন করার জন্য নয়া প্রযুক্তি ব্যবহার করবে রাজ্য সরকার। বীজ উৎপাদনে অ্যাপিক্যাল রুটেড কাটিং নামের প্রযুক্তি ব্যবহার করে চলতি বছরে ৫০ লক্ষ উন্নত মানের আলু চারা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বুধবার নবান্নে ধান, আলু, তৈল বীজ সহ বিভিন্ন ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে কৃষি দফতরের বৈজ্ঞানিকদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যে প্রচুর আলু উৎপন্ন হলেও আলু বীজ তৈরির ব্যাপারে এখনো পুরোপুরি স্বনির্ভর হয়ে ওঠা যায়নি। তবে নতুন প্রযুক্তি ব্যবহার করলে রাজ্যে উন্নত মানের আলুবীজ তৈরি করা যাবে। কম জলে চাষ হওয়া আলুর চাহিদা রয়েছে শিল্প মহলে। বিদেশেও চিপস তৈরির জন্য ওই আলুর চাহিদা রয়েছে। এ ধরনের আলু উৎপাদন বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। একই রকম ভাবে প্রযুক্তি ব্যবহার করে ডাল, ভুট্টা, সর্ষের বীজ তৈরিতেও স্বনির্ভর হয়ে ওঠার পথে হাঁটতে চলেছে রাজ্য।

এদিকে আলু বীজ সংরক্ষণের জন্য আলু সংরক্ষণে ব্যবহৃত হিমঘর গুলিকেই কাজে লাগানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। কৃষিমন্ত্রী জানান এ ব্যাপারে হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে তাঁর কথা হয়েছে। বণিক সভাগুলির সঙ্গেও ব্যাপারে কথা বলা হবে। আলু বীজ হিমঘরে সংরক্ষণ করা গেলে বীজ নষ্ট হওয়ার পরিমাণ অনেক কমবে। ফসলের মানও বাড়বে। এজন্য প্রয়োজনে হিমঘর গুলি সম্প্রসারনের অনুমোদন দেবে রাজ্য সরকার। একই সঙ্গে কম শর্করাযুক্ত ধান চাষের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে শোভন দেব বাবু জানান।

আরও পড়ুন- ফের বঞ্চনা! এবার কেন্দ্রের ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটির তালিকা থেকে বাদ বাংলা

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...