Wednesday, May 13, 2026

বিধানসভা ভোটের আগেই ফের অশান্ত ভূস্বর্গ! সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি 

Date:

Share post:

সামনেই বিধানসভা ভোট (Assembly Election)। জোরকদমে চলছে প্রস্তুতি‌। এমন আবহে ফের জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) গুলির লড়াই অব্যাহত। সূত্রের খবর, কুপওয়ারার মাচাল এলাকায় ঘাঁটি গেড়েছে একাধিক জঙ্গি। গোপন সূত্রে এমন খবর পেয়েই বুধবার রাত থেকেই তল্লাশি অভিযানে নেমেছিল সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবারেও সেই অভিযান চলছে। ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীর জোড়া এনকাউন্টারে খতম হয়েছে ৩ জঙ্গি। তবে এখনও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে জওয়ানদের। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে।
অন্যদিকে জঙ্গিদের অনুপ্রবেশের পরিকল্পনা ভেস্তে দিতে বুধবার থেকেই জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় চলছে চিরুনি তল্লাশি। এদিন কুপওয়ারার মাচিল ও তাংধর সেক্টরে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি চালায় সেনা। তারপরই শুরু হয় এনকাউন্টার। অন্যদিকে সেনা-জঙ্গি এনকাউন্টার চলছে জম্মু কাশ্মীরের রাজৌরিতেও। খেরি এলাকায়ও বুধবার রাত থেকেই রাত থেকে সার্চ অপারেশন চালাচ্ছে সেনা। সেখানে সেনাকে লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালানো শুরু করলে, বাহিনীও জবাব দেয়। তবে আশঙ্কা করা হচ্ছে, ওই এলাকায় কমপক্ষে ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। ঘটনাস্থল রয়েছে অতিরিক্ত বাহিনী।
তবে এক্স হ্যান্ডেলে সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সূত্রে বেশ কয়েকজন জঙ্গির অনুপ্রবেশের খবর মিলেছিল। বুধবার রাত থেকেই শুরু অভিযান। খারাপ আবহাওয়ার সুযোগেই অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। কিন্তু তাদের সেই ছক বানচাল হয়ে গিয়েছে।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...