Monday, February 23, 2026

পুরনো শত্রুতার জের! মধ্যরাতে মগরায় শুট আউট, গুলিবিদ্ধ ২

Date:

Share post:

ফের শুট আউটের ঘটনায় অশান্ত হুগলি (Hoogly)। বুধবার রাতে হুগলির মগরায় (Mogra) নাকসা মোড়ের কাছে শুট আউট। গুলিবিদ্ধ ২ যুবক। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই হামলা।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বিশ্বজিৎ দে ও মইদুল ইসলাম নামে দুই যুবক বাইক করে মগরার দিকে আসছিলেন। সেই সময় পিছন থেকে আসা একটি গাড়ি থেকে অতর্কিতে দুই যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত হন দু’জনেই। এরপরই দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্বজিতের অবস্থা আরও সংঙ্কটজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালেই মইদুলের অস্ত্রোপচার হয়েছে বলে খবর। তবে কী কারণে গুলি? পুরনো কোনও শত্রুতা নাকি কোনও রাজনৈতিক কারণ? খতিয়ে দেখছে মগরা থানার পুলিশ। দুই যুবক সুস্থ হলে তাঁদের সঙ্গে কথা বললেই বিষয়টি পরিষ্কার হবে বলে মত পুলিশের।

এদিকে প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে,
মইদুলের উরুতে এবং বিশ্বনাথের পেটে ও হাতে গুলি লাগে। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম দুই যুবককে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। পরে বিশ্বনাথের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিশ্বনাথের মা সবিতা দে জানান, তাঁর ছেলে তৃণমূল সমর্থক, মাটি বিক্রির ব্যবসা করে। বৃহস্পতিবার ভোরে মহিলা জানতে পারেন, তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। অন্যদিকে বিশ্বনাথের সঙ্গে কারও বিরোধ ছিল না বলে স্থানীয়দের দাবি।


spot_img

Related articles

সুপ্রিম নির্দেশ মেনে মঙ্গলেই শুরু SIR-এর চূড়ান্ত নথি যাচাই

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে SIR-এর চূড়ান্ত নথি যাচাই প্রক্রিয়া। প্রথম পর্যায়ে অন্তত ২৫০ জন...

ধর্ম দেখে কম্বল-রাজনীতি রাজস্থানে: এভাবে ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিজেপি নেতার!

নরেন্দ্র মোদির ভোটার হলে তবেই বিজেপির হাত থেকে অনুদান পাওয়া যাবে। বাংলায় বিজেপির সরকার নেই, তাই উন্নয়নে বঞ্চনা।...

নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হার! নেটিজেনদের তোপের মুখে পাণ্ডিয়ার প্রেমিকা

নরেন্দ্র মোদি স্টেডিয়মে ফিরল স্বপ্নভঙ্গের স্মৃতি। ২০২৩ সালের নভেম্বরে এই স্টেডিয়ামেই একদিনের বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত।এবার টি২০ বিশ্বকাপে...

জলাভূমি ভরাট-মামলায় ক্ষোভ প্রকাশ বিচারপতি সিনহার, কেন্দ্রীয় মন্ত্রককে যুক্ত করার নির্দেশ

পূর্ব কলকাতার (East Kolkata) জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই...