Monday, June 1, 2026

আমকাই টানা ৫ দিনের জন্য বন্ধ পাসপোর্ট সেবা পোর্টাল! মোদি সরকারের সিদ্ধান্তে বিতর্ক 

Date:

Share post:

ফের নয়া ভাঁওতাবাজি মোদি সরকারের (Modi Govt)। টানা ৫ দিনের জন্য বন্ধ পাসপোর্ট সেবা পোর্টাল (Passport Seva Portal)। বৃহস্পতিবার সকালে বিদেশ মন্ত্রকের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৫ দিন কোনো নতুন অ্যাপোয়েন্টমেন্ট (Appointment) বুক করা যাবে না। তবে মোদি সরকারের তরফে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের যুক্তি দেখানো হলেও এমন সিদ্ধান্তের পিছনে অন্য কোনও অঙ্ক লুকিয়ে রয়েছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

এছাড়াও জানানো হয়েছে, ৩০ অগাস্ট পর্যন্ত আগে থেকে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা ছিল, সেগুলির ক্ষেত্রে নতুন সময় দেওয়া হবে।বৃহস্পতিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে পোর্টালটি। এই সময়ের মধ্যে কেউ পোর্টালটির মাধ্যমে কোনও রকম অস্থায়ী আবেদন কিংবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন না। আগামী ২ সেপ্টেম্বর ফের খুলবে পোর্টাল।

তবে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই আসরে নামে বিদেশ মন্ত্রক। সাফ জানানো হয় উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণ মানুষের পরিষেবার সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিটি বিষয়ই নির্দিষ্ট সময়ের ব্যবধানে রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এটিও সে রকমই একটি ঘটনা। বরং এ জন্য কোনও সমস্যাতেও পড়তে হবে না পরিষেবা ব্যবহারকারীদের। বিদেশ মন্ত্রক আশ্বাস দিয়েছে, এই পাঁচ দিন পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলির নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তবে বিরোধীদের প্রশ্ন যেখানে মোদি মুহুর্মুহু সাধের ডিজিটাল ইন্ডিয়ার বুলি আওড়ান, সেখানে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে পাঁচ পাঁচদিন কোনও ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হয় না কি সেদিকে কড়া নজর থাকবে।


Related articles

অফিস চলাকালীন বিপত্তি, খাদ্য ভবনের সিঁড়ি থেকে পড়ে জখম এক আধিকারিক

খাদ্য ভবনে বড়সড় দুর্ঘটনায় আহত কৃষি বিপণন বিভাগের (Agricultural Marketing Department) এক আধিকারিক (Official)। সোমবার (Monday) সকালে অফিস...

লেকটাউন থেকে সরল মেসির মূর্তি, পরের গন্তব্য কোথায়?

সপ্তাহের প্রথম দিনেই লেকটাউন থেকে সরানো হল মেসির বিশাল মূর্তি(Lionel Messi's statue)। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরেই...

ত্বিষা মৃত্যু মামলায় নয়া মোড়! CBI-এর হাতে ৩৪ মিনিটের ভিডিও

ত্বিষা শর্মা (Twisha Sharma death Case) মৃত্যু মামলায় নয়া মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) হাতে এক গুরুত্বপূর্ণ ভিডিও!...

৫ পুরস্কারের সঙ্গে প্রাপ্তি কোহলির টিপস, বৈভবের জন্য বিসিসিআইয়ের বিশেষ ভাবনা

সদ্য সমাপ্ত আইপিএলে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। দল ফাইনালে না উঠলেও পুরস্কার মঞ্চে একাধিকবার ধ্বনিত হল বৈভবের...