Friday, April 24, 2026

ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ! হাসনাবাদে চাঞ্চল্য 

Date:

Share post:

এবার ধর্ষণে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ (Police)! শুক্রবার রাতে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে (Hasnabad) এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক এএসআই (ASI) পদমর্যাদার পুলিশ -সহ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। তবে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে অভিযোগ পেয়েই এদিন ধর্ষণে অভিযুক্তকে ধরতে গেলে পাল্টা পুলিশের উপর নেমে আসে আক্রমণ।
আরজি কর কাণ্ডে সরগরম রাজ্য। এমন আবহে ধর্ষণে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল খোদ পুলিশই। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল তৈরি হয়েছে। পুলিশ সূত্রের খবর, হাসনাবাদে পুলিশের ফাঁকা আউটপোস্টে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ওই অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে বাধে বিপত্তি। অভিযুক্ত-সহ কয়েকজন তাঁদের ওপরে হামলা করে বলে অভিযোগ। তবে মারধরের ফলে মুরারিশাহা আউটপোস্টের ইনচার্জ-সহ মোট ৯ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।

এদিকে পুলিশকে মারধর ও পরিকল্পিত হামলার অভিযোগে শনিবার ভোরবেলা খরমপুর এলাকা থেকে আব্দুল রহমান তরফদার ও লুৎফর তরফদার নামে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তবে এখনও মূল অভিযুক্ত রাকেশ শেখ ফেরার। তার খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে।

Related articles

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...