Thursday, May 14, 2026

রাতের কলকাতায় চলল গুলি! নিউটাউনে খুন ব্যবসায়ী, কারণ নিয়ে ধোঁয়াশা 

Date:

Share post:

ফের রাতের শহরে চলল গুলি! শনিবার রাতে নিউ টাউনের (Newtown ) ইকো পার্কের (Eco Park) কাছে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম নাসিমুদ্দিন খান। তিনি ভাঙড়ের বাসিন্দা। এদিন রাতে বাইকে করে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও লাভ হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় পেশায় ইটের ব্যবসায়ী নাসিমুদ্দিনের‌। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ।

তবে ব্যবসায়ীকে গুলি করে খুনের পিছনে ব্যবসায়িক কোনও রেষারেষি থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। এদিন রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ব্যবসায়ী। তখনই তাঁর উপর দুষ্কৃতী হামলা হয়। এদিকে গুলির আওয়াজ শুনে স্থানীয়রাই ঘটনাস্থলে এসে ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। খবর দেওয়া হয় পুলিশেও। স্থানীয়দের দাবি, গুলি চালানোর পরেই সেখান থেকে পালায় দুই দুষ্কৃতী।

তবে প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন ভাঙড়ের ইট ব্যবসায়ী নাসিমুদ্দিন। আচমকাই উল্টো দিক থেকে বাইকে করে দুই দুষ্কৃতী এসে তাঁর উপর গুলি চালায়। তবে নিহত ব্যবসায়ীর এমন পরিণতিতে দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নাসিমুদ্দিনের সঙ্গে কারও কোনও ব্যবসায়িক শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...