Monday, May 11, 2026

অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত রোগী

Date:

Share post:

ফের স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ রোগীর বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের (Birbhum ) ইলামবাজার (Ilambazar)। সূত্রের খবর, শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে আসে অভিযুক্ত যুবক। এরপর কর্তব্যরত নার্স তার হাতে চ্যানেল করতে গেলেই ঘটনার সূত্রপাত‌। অভিযোগ, সেই সময় নার্সের (Nurse)শরীর আপত্তিকরভাবে স্পর্শ করে যুবক। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। যদিও ঘটনার পরই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর জি কর কাণ্ডে যখন তোলপাড় গোটা দেশ, তখন এমন কাণ্ডে রীতিমতো হইচই শুরু হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন হাসপাতালের নার্সরা।

কর্তব্যরত নার্সের অভিযোগ, শনিবার রাতে হাসপাতালে এক রোগী এসেছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি হাতে চ্যানেল করার সময় রোগী আমার গায়ে হাত দেন। অকথ্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ। এরপরই নার্স জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক জন রোগী স্বাস্থ্যকেন্দ্রে এসে কী ভাবে এমন সাহস পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন নার্স। তবে এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করতেই পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।


হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ওই যুবককে নিয়ে আসে তার পরিবার। এরপরই জরুরি বিভাগে নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু হয়। পরে চিকিৎসকের পরামর্শ মতো নার্স যুবকের হাতে স্যালাইনের চ্যানেল করতে গিয়ে বাধে বিপত্তি। ওই সময়েই নার্সের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কর্তব্যরত ওই নার্স। পরে পুলিশ হাসপাতালে এসে যুবককে গ্রেফতার করে। তবে এমন ঘটনার পর হাসপাতাল চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।


Related articles

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...