Monday, May 11, 2026

হাওড়া জেলা হাসপাতালে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ল্যাব টেকনিশিয়ান

Date:

Share post:

বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগের পর ফের হাসপাতাল চত্বরেই এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনা সামনে এল। হাওড়া জেলা হাসপাতালের (Howrah District Hospital) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে কিশোরীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত হাসপাতালের ল্যাবরেটরির টেকনিশিয়ান (Laboratory Technicians)। এদিকে ঘটনার পরই কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরই হাসপাতালে পৌঁছে অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করে পুলিশ।

ঠিক কি ঘটেছিল? 

পরিবার সূত্রে খবর, বুকে যন্ত্রণার কারণে গত বুধবারই বছর বারোর ওই কিশোরীকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শনিবার রাতে ওই কিশোরীকে সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালের ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হলে বাধে বিপত্তি! অভিযোগ, ল্যাবরেটরিতে নিয়ে যাওয়ার পর সেখানে এক টেকনিশিয়ান ওই কিশোরীর শ্লীলতাহানি করেন। এরপর ল্যাবরেটরি থেকে বেরিয়ে পরিবারের লোকেদের গোটা ঘটনার কথা জানায় সে। এরপরই রীতিমতো অশান্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে।

এদিকে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। ধৃতকে দফায় দফায় জেরা করে আসল ঘটনার কথা জানতে চাইছেন তদন্তকারীরা। তবে শনিবার রাতের ওই ঘটনার পর থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...