Sunday, May 3, 2026

ফের যাদবপুরে র‌্যাগিংয়ের অভিযোগ! UGC-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি ছাত্রের 

Date:

Share post:

ফের র‌্যাগিংয়ের (Ragging) অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)! এবার ইঞ্জিনিয়ারিংয়ের (Engineering) দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার অভিযোগে ফের অশান্ত ক্যাম্পাস। ইতিমধ্যে ওই ছাত্র ইজিসির (UGC) পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্যকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। তবে র‌্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও কেন বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
পড়ুয়া চিঠিতে লিখেছেন, একবার নয়, ক্যাম্পাসে বারবার র‌্যাগিংয়ের শিকার হয়েছেন তিনি। সেকারণেই প্রাণ সংশয়ের ভয়েই চিঠি লিখতে বাধ্য হন। পড়ুয়ার অভিযোগ, একবার তাঁকে স্টুডেন্টস ইউনিয়ন রুমে নিয়ে গিয়েও র‌্যাগিংয়ের শিকার হতে হয়। তবে বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, অভিযোগকারীর সঙ্গে বৈঠকে বসে ঘটনার বিবরণ শোনে অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড। ছাত্রের বিবরণ শুনে ইতিমধ্যে অভিযুক্তদেরও ডেকে পাঠানো হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগেই পাশ করে গিয়েছেন বলে খবর।
তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, গত বছর র‌্যাগিংয়ের জেরে ছাত্র-মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়‌। ঘটনার প্রতিবাদে সরব হয়ে পথে নামেন এই পড়ুয়াও। পড়ুয়ার অভিযোগ, গত বছর ছাত্র মৃত্যুর ঘটনায় এদের অনেকেই জড়িত। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত জানান, ইতিমধ্যে র‌্যাগিং ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন ছোটখাট ঘটনা ঘটলে অ্যান্টি র‌্যাগিং কমিটি ঠিকই ব্যবস্থা নেবে। আমরা ভবিষ্যতে ক্যাম্পাস থেকে র‌্যাগিং সম্পূর্ণ নির্মূল করতে পারব বলে আমাদের বিশ্বাস।

Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...