Tuesday, May 26, 2026

পাহাড়ের তিন পুরসভায় নির্বাচন দাবি, হাইকোর্টে মামলা

Date:

Share post:

মেয়াদ উত্তীর্ণ পাহাড়ের তিন পুরসভায় নির্বাচন দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা গ্রহণ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রায় দুবছর ধরে প্রশাসক নিয়োগ করে তিন পুরসভার কাজ পরিচালনা হওয়ায় বহু ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিষেবা। এবার তাই নির্বাচনের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ স্থানীয় এক ব্যক্তি।

২০১৭ সালে শেষ বার নির্বাচন হয়েছিল উত্তরের কালিম্পং, কার্শিয়ং ও মিরিক পুরসভায়। মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০২২ সালে। তবে বিভিন্ন জটিলতায় আটকে রয়েছে নির্বাচন। সেই সঙ্গে ২০১৭ সালের পুরসভা বোর্ড গঠনের পরে যেভাবে হিংসা ছড়িয়েছিল পাহাড়ে, তারপরে সচেতন পদক্ষেপ নিতেই বিশ্বাসী রাজ্য নির্বাচন কমিশন। তবে মিরিক পুরসভায় অশান্তির ছায়া থাকলেও কালিম্পং বা কার্শিয়ং পুরসভায় বোর্ড গঠন করে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। বাসিন্দাদের দাবি, রাস্তাঘাট বা অভাব অভিযোগ মিটতে সমস্যা নেই।

তবে নির্বাচনের মাধ্যমে স্থায়ী বোর্ড গঠন না হওয়ায় রাজ্য বা কেন্দ্রের বরাদ্দ অর্থ পৌঁছাচ্ছে না তিন পুরসভায়। এবার তাই আদালতের দ্বারস্থ আর্জেন লামা। আগামী ১২ সেপ্টেম্বর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা।

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...