Friday, June 26, 2026

নজির গড়লেন পুরান, ভেঙে দিলেন গেইলের রেকর্ড

Date:

Share post:

নতুন নজির গড়লেন নিকোলাস পুরান। ভেঙে দিলেন ক্রিস গেইলের রেকর্ড। ক্রিকেটের ছোট ফরম্যাট ২০ ওভারের ক্রিকেটে নতুন নজির গড়লেন নিকোলাস। শনিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় নতুন কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটার। এক ক্যালেন্ডার বছরে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড গড়েন পুরান।

২০১৫ সালে টি-২০ ক্রিকেটে ১৩৫টি ছক্কা মেরেছিলেন গেইল। শনিবার সেই নজির ভেঙে দিয়েছেন পুরান। ২০২৪ সালে ২০ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩৯টি ছক্কা মেরেছেন নিকোলাস। বছরের এখনও চার মাস বাকি। তাই এক ক্যালেন্ডার বছরে ছক্কার সংখ্যা আরও বৃদ্ধি করার সুযোগ পাবেন তিনি। শীর্ষস্থান হারলেও, দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নিজের দখলে রেখেছেন ক্রিস গেইল। গেইল ২০১১ সালে ১১৬টি, ২০১২ সালে ১২১টি, ২০১৬ সালে ১১২টি, ২০১৭ সালে ১০১টি ছক্কা মেরেছেন। যুগ্ম ভাবে ষষ্ঠ স্থানে গেইলের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। তিনিও ২০১৯ সালে ১০১টি ছক্কা মারেন।

আরও পড়ুন- সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ব্র্যাভোর, শেষ খেলবেন এই ম্যাচ


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...