Sunday, May 3, 2026

সাতসকালে এজেসি বোস ফ্লাইওভারে দুর্ঘটনা! দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক

Date:

Share post:

সাতসকালে ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা (Kolkata)। সোমবার সকালে এজেসি বোস (AJC Bose) ফ্লাইওভারে ঘটে যায় দুর্ঘটনা। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক‌। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তবে চালকের ভুলেই এমন দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে আচমকা দুর্ঘটনায় এদিন ফ্লাইওভারে (Flyover) যানজট তৈরি হয়।

সূত্রের খবর, এদিন সুমো ও একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষ হয়। সুমোটিতে কমপক্ষে ১০ জন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। সুমোর চালকের অভিযোগ, এদিন পার্ক সার্কাসের দিক থেকে ফ্লাইওভারে উঠে ভুল লেনে ঢুকে পড়ে প্রাইভেট গাড়িটি। তারপরই ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রাইভেট গাড়িটি পিটিএস থেকে সেক্টর ফাইভের দিকে যাচ্ছিল। ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, এদিন দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায় বলে খবর। দুই গাড়ির একাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...