Tuesday, June 16, 2026

সরছে নিম্নচাপ, চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের 

Date:

Share post:

বাড়বে তাপমাত্রার (Temperature) পারদ। ধীরে ধীরে রাজ্য থেকে বৃষ্টি (Rain) বিদায়ের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। সোমবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়ার কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে হাওয়া অফিস জানিয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কাটছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে বাংলা এবং ওড়িশা উপকূলে সতর্কতা জারি করেছিল আলিপুর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সোমবার থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। নিম্নচাপের কারণে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টির কারণে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।


Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...