Tuesday, June 16, 2026

“দেখলাম রক্তাক্ত দেহ পড়ে আছে, আমি মারিনি”, পলিগ্রাফ টেস্টে বিস্ফোরক দাবি সঞ্জয়ের!

Date:

Share post:

এবার পলিগ্রাফ টেস্টে বিস্ফোরক দাবি, আর জি কর কাণ্ডের প্রধান অভিযুক্ত এবং একমাত্র গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Ray)। সঞ্জয়ের দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। মহিলা চিকিৎসক খুনের ঘটনার সঙ্গে সে কোনওভাবে জড়িত নয়। সে নির্দোষ। পলিগ্রাফ টেস্টে শুধু নয়, এর আগে আদালতে কান্নায় ভেঙে পড়েছিল সঞ্জয়। সেবারও নিজেকে নির্দোষ দাবি করেছিল সে।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্ত সঞ্জয় রায় (Sanjay Ray)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেটাই এই তদন্তে এখনও পর্যন্ত শেষ গ্রেফতার। সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকারও দাবি করছেন তাঁর মক্কেল নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে। সঞ্জয়ের আইনজীবীর মতে, পলিগ্রাফ পরীক্ষার সময়ও সে নির্দোষ, সেটা বোঝা গিয়েছে। সঞ্জয় রায়কে ১০টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, যার মধ্যে ডাক্তারকে খুনের অভিযোগও ছিল। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত সঞ্জয় উত্তরে বলেন, সে কাউকে খুন করেননি।

প্রতিবেদন অনুসারে, পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায় দাবি করে, হাসপাতালের সেমিনার হলে ঢুকে সে দেখে ওই মহিলা চিকিৎসক অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। সঞ্জয় আরও দাবি, ৯ আগস্ট সেমিনার হলের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই চিকিৎসককে দেখেছে সে। তারপরই ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু প্রশ্ন, সঞ্জয় নির্দোষ হলে গ্রেফতারের পর পুলিশকে কেন সে কথা জানায় নি? কেন বলছিল, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক? উত্তরে সে বলে, এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে, তখন সে মনে করেছিল কেউ তাকে বিশ্বাস করবে না। ফলে সঞ্জয়ের এই বয়ান পরিবর্তন, আদালতে গোয়েন্দাদের কিছুটা সমস্যায় ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন।

অন্যদিকে অসমর্থিত একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি থেকে যে ডিএনএ রিপোর্ট এসেছে, সেখানে সঞ্জয়-ই ধর্ষক সেটা আবার প্রমাণিত। আবার সঞ্জয়ের সাইকোমেট্রিক টেস্টের রিপোর্টের ভিত্তিতে তদন্তকারীরা একটা বিষয়ে নিশ্চিত যে ধৃত সঞ্জয় বিকৃত যৌনতায় আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞান থেকে অপরাধ বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয়, ”সেক্সুয়ালি পারভারটেড”।

আরও পড়ুন: ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড’: মুখ্যমন্ত্রী কথা মতো মঙ্গলে বিধায়নসভায় পেশ

 

Related articles

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...