Wednesday, May 6, 2026

ফিল্মি কায়দায় ট্রাকে হামলা! দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা খালাসি, চাঞ্চল্য মগরাহাটে 

Date:

Share post:

ট্রাকে (Truck ) দুষ্কৃতী হামলার জের! দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে মৃত্যু খালাসির। মৃত ব্যক্তির নাম নন্দকিশোর সিংহ (৫২)। বিহারের (Bihar) বেগুসরাই এলাকার বাসিন্দা। সোমবার ভোরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মগরাহাটের চাঁদপুর এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ (Police) চারজনকে আটক করেছে বলে খবর। ধৃতদের থেকে বেশ কিছু অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত। তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, সোমবার ভোররাতে আসানসোল-রানিগঞ্জের থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দিকে যাচ্ছিল ট্রাকটি। সেই সময়েই মগরাহাটের কাছে চাঁদপুর এলাকায় রাস্তার উপর বেশ কয়েকটি কাঠের গুঁড়ি পড়ে থাকতে দেখেন ট্রাকচালক। এরপর ট্রাক থামিয়ে দুই খালাসি সেগুলি রাস্তা থেকে সরাতে গেলেই বাধে বিপত্তি। একদল দুষ্কৃতী ট্রাকে হামলা চালায়। চলে মুহুর্মুহু গুলি। তবে ঘটনায় চালক ও এক খালাসি প্রাণে রক্ষা পেলেও, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় অপর খালাসি নন্দকিশোরের।

তবে ঘটনার পর তড়িঘড়ি ট্রাকচালক খালাসিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জ়োনাল) মিতুন দে জানিয়েছেন, ছিনতাইয়ের চেষ্টায় দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। ইতিমধ্যে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।


Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...