Sunday, May 17, 2026

প্যারিস প্যারালিম্পিক্সে ফের সোনার ভারতের, সোনা জয় নীতেশ কুমারের

Date:

Share post:

প্যারিস প্যারালিম্পিক্সে ফের সোনার পদক জয় ভারতের। পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল ইভেন্টে সোনার জিতলেন ভারতীয় শাটলার নীতেশ কুমার। ফাইনালে তিনি হারালেন গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে। ম্যাচের ফলাফল ২১-১৪, ১৮-২১, ২৩-২১ । এই সোনার পদক জয়ের প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে ঢুকল দ্বিতীয় সোনা।

এদিন প্যারিসে প্যারালিম্পিক্সে ফাইনালে বেশ লড়াই হয় নীতেশ এবং ড্যানিয়েলের মধ্যে। শুরুটা ভালো করেন ভারতীয় শাটলার। ভারতের প্যারা শাটলার প্রথম গেম জেতেন ২১-১৪-এ । দ্বিতীয় গেমে দারুণ ভাবে ফিরে আসেন বেথেল। দ্বিতীয় গেম ড্যানিয়েল বেথেল জিতে নেন ২১-১৮-এ। তৃতীয় গেমেও দারুণ লড়াই হয়। শেষমেশ নীতেশ জিতে নেন ২৩-২১-এ।

এদিন ব্যাডমিন্টন থেকে সোনা ঘরে তোলায় ভারতের ঝুলিতে এল দ্বিতীয় সোনা। দুরন্ত ফর্ম ধরে রেখেই প্যারিসে ফাইনালে পৌঁছেছিলেন নীতেশ। সেমিফাইনালে জাপানের দাইসুকে ফুজিহারাকে তিনি হারান ২১-১৬, ২১-১২ পয়েন্টে।

আরও পড়ুন- বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতেকেই এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...