Thursday, May 21, 2026

R G Kar: “এই দাবানল ছড়িয়ে পড়ুক”-গান বেঁধে প্রতিবাদ কুণালের

Date:

Share post:

গায়ক না হলেও সুকণ্ঠী হিসেবে সুনাম আছে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)। মাঝে মধ্যেই মাইক হাতে খালি গলায় গান ধরতে দেখা যায় তাঁকে। এবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার গান বেঁধে শোনালেন তৃণমূল নেতা কুণাল। একই সঙ্গে শুধু বাংলা নয়, সারাদেশেও এই ধরনের ঘটনার প্রতিবাদের দাবিও তাঁর গানে তোলেন কুণাল।

নিজেই গানটি গেয়ে পোস্ট করেন কুণাল ঘোষ। তবে, প্রথমে তিনি জানান, ”আমি গায়ক নই, আমি গান শুনি। কিছু লেখালেখি করি।” তিলোত্তমার বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। চলছে প্রতিবাদ। এবার গান বেঁধেল প্রতিবাদ করলেন তৃণমূল নেতা। লিখলেন,
”এই দাবানল ছড়িয়ে পড়ুক
স্লোগান ভরা মিছিল চাই।
ঘড়ির সময় যাচ্ছে চলে
বিচার দাও সিবিআই”

গানের শুরুতে কুণাল (Kunal Ghosh) জানান, ”আমি গায়ক নই, আমি গান শুনি। কিছু লেখালেখি করি। তার মধ্যে দুএকটা গান লিখেছিলাম। কিছু লোক গেয়েও ছিলেন। গানা ডট কমে পাওয়া যাবে। চলতি পরিস্থিতিতে একটা চেষ্টা করলাম। দেখবেন। পেশাদার গায়কদের মতো, গুণগত বিচার করবেন না। আমি গায়ক নই।”

গানে কুণাল লেখেন,
”আর কবে, আর কবে, আর কবে,
চোখ খুলে, মন খুলে গান হবে…
আর কবে, আর কবে, আর কবে,
রং না বেছে, দল না বেছে গান হবে।
আর কবে আর কবে আর কবে…
হিন্দিতেও প্রতিবাদী গান হবে।”

এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান বেঁধেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। অরিজিতের প্রশংসা করেও গানকে কটাক্ষ করেন কুণাল। স্যোশাল মিডিয়ায় স্পষ্ট লিখেছিলেন, ”অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?” এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে নিজের গানেও সেই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা। লেখেন,
”আর কবে আর কবে আর কবে…
হিন্দিতেও প্রতিবাদী গান হবে।”











Related articles

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...