Sunday, June 14, 2026

জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে কামদুনির মৌসুমি-টুম্পা কেন?

Date:

Share post:

আরজি কর কাণ্ডের পরে বিচারের দাবিতে শহরের রাস্তায় মিছিলে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের সঙ্গে পা মেলালেন কামদুনি কাণ্ডের প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল। আর এরপরই প্রশ্ন উঠেছে , যতই মিছিল অরাজনৈতিক বলা হোক না কেন, এই দুজনের উপস্থিতি প্রমাণ করে দিল, এর নেপথ্যে বিজেপির মদত আছে।

এদিন দুজনেই দাবি করেন, ১০ বছর পরেও কামদুনি বিচার পায়নি। মহিলা নিরাপত্তাও রাজ্য তলানিতে ঠেকেছে। কামদুনির পরেও রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। এদিন টুম্পা কয়াল বলেন, ‘আমাদের রাজ্যের এমনই পরিস্থিতি, আজ পথে নেমেছেন ডাক্তাররা। তারা কেউ ঝামেলা করতে আসেননি কিন্তু। তারা পুলিশের পদত্যাগের দাবিতে এসেছেন। কারণ এত বড় ঘটনার তদন্ত হয়নি, উল্টে প্রমাণ লোপাট করা হয়েছে। সেই ঘটনায় পুলিশের এত নিষ্ক্রিয়তা, অথচ আজ আমাদের আটকাতে এসেছে।’

তৃণমূলের বক্তব্য, যেভাবে রাজনৈতিক দলের কায়দায় নগরপালের কুশপুতুল পোড়ানো হল, যেসব স্লোগান উঠল— তা কোনওভাবেই ডাক্তারদের ভাষা হতে পারে না।

আরও পড়ুন- কোচবিহারে জেলাশাসকের দফতরে ইটবৃষ্টি, আইন ভেঙে গ্রেফতার নিশীথ-সহ বিজেপি নেতৃত্ব

 

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...