Thursday, May 21, 2026

সিজিও কমপ্লেক্সে দিনভর জিজ্ঞাসাবাদের পরে সন্দীপকে নিয়ে নিজাম প্যালেসে CBI

Date:

Share post:

CGO কমপ্লেক্সে সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে সোমবার রাত ৮টায় সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) নিজাম প্যালেসে নিয়ে গেল সিবিআই। আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে আর্থিক দুর্নীতির মামলায় গত ১৬ দিন ধরে লাগাতার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারও সিজিও কমপ্লেক্সে সকালে পৌঁছন সন্দীপ (Sandip Ghosh)। সেখানে টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আচমকাই সেখান থেকে তাঁকে বের করে নিজাম প্যালেসে নিয়ে ঢোকেন CBI আধিকারিকরা।

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে তোলপাড় রাজ্য তথা দেশ। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্তের পাশাপাশি হাসপাতালের দুর্নীতির তদন্তেও গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ১৬ অগাস্ট থেকে লাগাতার আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে লাগাতার ডেকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডাকছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৩০ অগাস্ট পর্যন্ত তাঁকে ১৪ বার ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। প্রতি দিনই সকালে সিজিওতে হাজিরা দিয়ে টানা জিজ্ঞাসাবাদের পরে রাতে বাড়ি ফিরছেন তিনি। শনি-রবি বাদ দিয়ে ফের সোমবার সন্দীপকে তলব করা হয়।

ইতিমধ্যে সন্দীপের পলিগ্রাফ টেস্ট হয়েছে বলেও সিবিআই সূত্রে খবর। সেই পলিগ্রাফ টেস্ট থেকে উঠে আসা তথ্য সম্পর্কেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেই সূত্রেই সিজিওতে ডেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। এখন নিজাম প্যালেসে সন্দীপকে কতক্ষণ থাকতে হয় সেদিকেই নজর সবার।











Related articles

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...