Sunday, March 15, 2026

বিনীতের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা রাত জেগে আন্দোলনে

Date:

Share post:

নিজেদের দাবি থেকে একচুলও নড়বেন না এবং নাছোড় মনোভাব নিয়েই লালবাজারের কাছে রাত জাগলেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে একটাই দাবি কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ। মাঝে বিশাল লোহার ব্যারিকেড। ও পারে পুলিশের বিশাল বাহিনী, এ পারে জুনিয়র ডাক্তাররা কেউ শুয়ে রাস্তায়। কেউ বা পড়ছেন বই। কেউ কেউ দলবদ্ধ ভাবে আলোচনায় ব্যস্ত।

লালবাজারে গিয়ে দিতে চেয়েছিলেন স্মারকলিপি। কিন্তু কলকাতা পুলিশ ডাক্তারদের সেই মিছিলকে আটকে দেয় ফিয়ার্স লেনে। সেখানেই পুলিশি ব্যারিকেডের এ পারে আটকে পড়ে পথেই বসে পড়েন তাঁরা। আর ও পারে তখন পুলিশের বড়, মেজো, সেজো, ছোটকর্তারা সার বেধে বসে রয়েছেন বিশাল বাহিনী নিয়ে। মাঝে দু’বার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখাও করে যান কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার এবং যুগ্ম কমিশনার পদমর্যাদার দুই আধিকারিক। কিন্তু পথের দাবি, হয় তাঁদের যেতে দিতে হবে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত। নতুবা বিনীতকে আসতে হবে তাঁদের কাছে। দুটোর কোনওটাই হয়নি। তাই অবস্থান বিক্ষোভ চলছে।

সিবিআইয়ের হাতে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির পর হইচই পড়ে যায় বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থানে বসা জুনিয়র চিকিৎসকদের মধ্যে। উঠল স্লোগান। সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন, এটা সার্বিক আন্দোলনেরই জয়। তবে এখনই আন্দোলন থামছে না।কলকাতা শহরে রাত বেড়েছে। পুলিশের বড়কর্তারা ফিরেছেন। পথে রয়ে গিয়েছেন বাকি পুলিশকর্মীরা। আর ব্যারিকেডের এ পারে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।

আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে লালবাজারে যাওয়ার অনুরোধ করা হয় পুলিশের তরফে। কিন্তু সে অনুরোধে কান দেননি জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি মেনে ব্যারিকেড তোলা হয়নি। ফিয়ার্স লেন পেরিয়ে লালবাজারের দিকে এক পা-ও এগোতে দেওয়া হয়নি মিছিল।

 

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...