Saturday, March 14, 2026

দাবিতে এখনও অনড়, অক্লান্ত আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের

Date:

Share post:

কলকাতা পুলিশের সদর দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিয়ার্স লেনে মঙ্গলবার সকালেও অবস্থান-বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের। নিজেদের দাবিতে এখনও অনড় তাঁরা। মূল দাবি , কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ। গানে-স্লোগানে প্রতিবাদ চলছে জুনিয়র ডাক্তারদের।

এই অবস্থান-বিক্ষোভ শুরু হয় সোমবার রাত থেকে, যা মঙ্গলবার সকালেও চলছে। চোখে-মুখে কোনও ক্লান্তি নেই জুনিয়র ডাক্তারদের। শুধু একটাই দাবি, আর জি করের নির্যাতিতার জন্য সুবিচার চাই। ন্যায়বিচারের দাবিতে ঘণ্টার পর ঘণ্টা পথে বসে থাকতেও কোনও ক্লান্তি নেই তাদের।

আন্দোলনরত ডাক্তারদের দাবি হল, পুলিশ কমিশনার পদত্যাগ করুন, কিংবা তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করুন। অথবা ব্যারিকেড সরিয়ে চিকিৎসকদের যেতে দেওয়া হোক লালবাজারের দিকে। এই দাবিতেই আপাতত ফিয়ার্স লেনে ট্রাম লাইনের উপর অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। রাত জেগেও দৃশ্যত অক্লান্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...