Sunday, May 17, 2026

দারুসালামে বসতে লক্ষ্মী! ব্রুনেই পৌঁছে বাণিজ্যের বার্তা মোদির

Date:

Share post:

দেশের অর্থনীতির হাল বেহাল। নতুন শিল্প গড়ে ওঠার ভুরি ভুরি স্বপ্ন আর মিথ্যা তথ্য পেশ করা মোদি সরকার ক্ষমতায় টিকে থাকতে এবার বিদেশের বাণিজ্য টানতে দেশে দেশে ঘুরছেন। কার্যত দেশে বিভিন্ন ইস্যুতে বিরোধীরা মোদি সরকারের ভুল তুলে ধরে সোচ্চার হওয়ার পর থেকেই দেশছাড়া তিনবারের প্রধানমন্ত্রী। মঙ্গলবার তিনি পৌঁছালেন দক্ষিণ চিন সাগরের ব্রুনেই দারুসালেমে।

দুদিনের সফরে মঙ্গলবার দুপুরে ব্রুনেই দারুসালামে পৌঁছান নরেন্দ্র মোদি। একসময় দক্ষিণ চিন সাগরের এই সব দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক যোগাযোগ যে ছিল তার প্রমাণ এই নামটিতেও পাওয়া যায়। ব্রুনেই শব্দটি একটি সংস্কৃত শব্দ, অর্থ সমুদ্রের নাবিক। তবে এবার মোদি সেখানে বাণিজ্য নতুন করে গড়তে পাড়ি দিয়েছেন বলে দাবি করেন।

স্থানীয় প্রথার সঙ্গে মোদিকে সেখানে অভ্যর্থনা জানান ব্রুনেইয়ের রাজা হাজি আল-মহতাদি বিল্লাহ। সেই সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ব্রুনেইতে বসবাসকারী ভারতীয় নাগরিকরাও। সেখানে পৌঁছে মোদি জানান, “দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরালো করার দিকেই তাকিয়ে, বিশেষত বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের দিকে লক্ষ্য থাকবে।” ব্রুনেইতে দুদিনের সফর সেরে সিঙ্গাপুর যাবেন মোদি।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...