Tuesday, March 17, 2026

গ্রেফতারি পরোয়ানাতেও মঙ্গোলিয়ায় ‘স্বাধীন’ পুতিন, মিসাইলে মৃত ৪১ ইউক্রেনিয়ান

Date:

Share post:

বিশ্ব অপরাধ আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়ালেন পুতিন। লাল কার্পেটে স্বাগত জানালো মঙ্গোলিয়া। বিষয়টি নিয়ে আগেই মঙ্গোলিয়া সতর্ক করেছিল ইউক্রেন। তারপরেও ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্টের নিয়ম ভাঙল মঙ্গোলিয়া। আর সেই সাহসে বলিয়ান রাশিয়া ফের হামলা বাড়ালো ইউক্রেনের উপর। প্রাণ গেল ৪১ ইউক্রেনবাসীর।

ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্টের সদস্য মঙ্গোলিয়া। গত বছর বিশ্বের এই আদালত পুতিনের গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তারপরেও সোমবার ভ্লাদিমির পুতিনের সফরের আগে থেকেই নিশ্চিন্ত ছিল রাশিয়া। সেই সম্ভাবনাকে সঠিক প্রমাণ করলেন রাষ্ট্রপতি উখনাগিন খুরেলসুখ। রেড কার্পেটে স্বাগত জানিয়ে রীতিমত রাষ্ট্রীয় মর্যাদায় অভিবাদন গ্রহণ করলেন পুতিন।

আন্তর্জতিক আদালতকে বুড়ো আঙুল দেখানোর পরেই কার্যত বেলাগাম রাশিয়া। চালানো হয় ব্যালিস্টিক মিসাইল হামলা। সেই হামলাতেই মৃত জেলেনস্কির দেশের ৪১ জনের। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদাইমার জেলেনস্কি নিজের এক্স হ্যান্ডেল থেকে লিখেছেন, পোল্টাভা এলাকায় পুতিনের সেনা ২টি ব্যালেস্টিক মিশাইল ফেলেছে। যার জেরে ধ্বংস হয়েছে একটি করে হাসপাতাল, টেলিকমিউনিকেশন ইন্সটিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণ হারিয়েছেন ৪১ জন।

এর আগে রাশিয়ার দাবি ছিল, শনিবার রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল মস্কো সহ রাশিয়ার প্রায় ১৫টি শহরে। তবে পুতিনের সেনা ‘যোগ্য জবাব’ দিয়ে ১৫৮টি ড্রোন গুঁড়িয়ে দিয়েছিল। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের দেশের কোনাকোভো ও কাশিরা বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিশানা করে হামলা চালানো হয়েছিল। ইউক্রেনের ওই হামলার এবার পাল্টা দিল রাশিয়া।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...