Sunday, May 17, 2026

ওসির গায়ে হাত! এসটিএফ আধিকারিককে মারধরে গ্রেফতার যুবক

Date:

Share post:

রাজ্যে একের পর এক রাজনৈতিক অস্থিরতায় সম্প্রতি বারবার দেখা গিয়েছে আক্রমণের শিকার পুলিশ কর্মীরা। কার্যত নিয়ম ভেঙে আইনের রক্ষকদের আঘাত করা এক শ্রেণির মানুষ অভ্যাসে পরিণত করেছেন। তবে এবার এক পুলিশ কর্তার গায়ে হাত তুলে গ্রেফতার হল এক যুবক। রাজারহাট থানার (Rajarhat police station) পুলিশ গ্রেফতার করে ওই যুবককে।

বেঙ্গল এসটিএফের (Bengal STF) এক আধিকারিকের বাড়ির সামনে সোমবার রাতে বাইক দাঁড় করিয়েছিল অভিযুক্ত যুবক। এদিকে রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকায় ওই বাইকটি সরিয়ে রাখতে বলা হয়। এরপরই শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, প্রথমেই বাইক সরাতে বলায় গালিগালাজ শুরু করে ওই যুবক। আচমকাই মারধর করে চড়াও হয় পুলিশের আধিকারিকের উপর। পরে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই এসটিএফের ওসি (STF OC)। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।

ঘটনায় আতঙ্কের মধ্যে রাজারহাট বাজার এলাকার স্থানীয় বাসিন্দারাও। তাঁদের দাবি, এলাকায় যদি এমন অশান্তি বিশৃঙ্খলা চলে, পুলিশের গায়েই হাত ওঠে তাহলে নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...