Wednesday, June 24, 2026

আর জি করে পুরসভার “হেল্প ডেস্ক”, রোগী পাঠানো হচ্ছে বেসরকারি হাসপাতালে

Date:

Share post:

তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। দোষীদের শাস্তি সহ একাধিক দাবিতে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। যা প্রায় ২৬ দিন পেরিয়েছে। ফলে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Hospital) জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে হাসপাতালের সামনে রোগীদের সহায়তায় কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের তরফে একটি কিয়স্ক চালু করা হয়েছে।

পুরসভার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই কিয়স্কের হেল্প ডেস্কের মাধ্যমে মূলত দূর-দূরান্ত থেকে আসা রোগীদের সরকারি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিতে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনেও একই ধাঁচে কিয়স্ক বসাতে চায় পুরসভা। আর জি কর ও ন্যাশনালকে পাইলট প্রকল্প হিসাবে পর্যবেক্ষণ করে শহরের সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে একই ধাঁচে রোগীদের সহায়তার জন্য এই ধরনের হেল্প ডেস্ক চালু করতে চায় পুরসভা।

আর জি করের (RG Kar Hospital) জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে প্রচুর রোগী ফিরে যাচ্ছেন। অনেক জটিল রোগে আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না। আবার এই ধরনের কোনও রোগী ভর্তি হলেও ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না। মৃত্যুরও খবর মিলেছে। সাধারণ রোগীদের কথা ভেবেই পুরসভার স্বাস্থ্য দফতরের তরফে হেল্প ডেস্ক পরিষেবা চালু করা হয়েছে।

পুরসভা সূত্রের খবর, আপাতত ঠিক হয়েছে, কিয়স্কে পুরসভার স্বাস্থ্য দফতরের চার-পাঁচ জন কর্মী থাকবেন। রোগীরা ঢোকা মাত্রই কিয়স্কে বসে থাকা কর্মীরা তাঁদের সঙ্গে কথা বলবেন। সব তথ্য জেনে তাঁদের শহরের বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেন তাঁরা। সরকারি স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বেসরকারি হাসপাতালেও ওই সমস্ত রোগী সেই সুবিধা পাবেন।

আরও পড়ুন:প্রতিবাদী ডাক্তাররা কাজে ফিরুন, সুপ্রিম বিচারে আস্থা রেখে বড় বার্তা IMA-র

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...