Tuesday, June 23, 2026

ক্যান্টিনে চা-সিগারেটে ২৪,০০০ টাকা বাকি রেখেই “নিরুদ্দেশ” কীর্তিমান বিরুপাক্ষ!

Date:

Share post:

কীর্তিমান চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের (Birupakho Biswas) আরও কিছু কীর্তি সামনে এসেছে। জানা যাচ্ছে এই ডাক্তার নাকি দিনে শুধু চা-ই খেতেন একশো কাপের বেশি, সঙ্গে দামি সিগারেটে সুখ টান! সে নয় হল তাঁর ব্যক্তিগত বিষয়, কিন্তু এই চা সিগারেটের দাম দেননি বিরুপাক্ষ! বর্ধমান মেডিক্যাল কলেজের ক্যান্টিনে ২৪,০০০ টাকা বাকি রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন বিরুপাক্ষ বিশ্বাস, দাবি ক্যান্টিন মালিকের। তবে পাওনা টাকা আদায়ে বাড়ির ঠিকানা জোগাড় করে ফেলেছেন ক্যান্টিন মালিক। টাকা না পেলে তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

বর্ধমানে মেডিক্যাল কলেজের জয়হিন্দ ক্যান্টিন চালান মাখন শেখ নামের এক ব্যক্তি। ক্যান্টিনটি ”মাখনদার ক্যান্টিন” নামেই বেশি পরিচিত। অভিযোগ, এই মাখনদার ক্যান্টিন থেকে কখনও খাবার যেত বিরুপাক্ষের (Birupakho Biswas) রুমে, তো কখনও আবার খেতেন ডিউটিতে থেকেই। বাদ যেত না চা-সিগারেট, এমনকী, মিনারেল ওয়াটারও! কিন্তু টাকা চেয়ে তা পান না ক্যান্টিন মালিক মাখন। এখন তো আবার উধাও। ফোন করলে ফোন কেটে দেন বলে অভিযোগ বিরুপাক্ষর বিরুদ্ধে।

বর্ধমান মে়ডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্স পদে কর্মরত ছিলেন বিরুপাক্ষ। অভিযোগ, এক পড়ুয়াকে ফোন রীতিমতো হুমকি দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বিরুপাক্ষকে বদল করে দেওয়া হয়েছে কাকদ্বীপে। আর এই খবর সামনে আসতেই ক্ষোভ তৈরি হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে।

আরও পড়ুন: কর্মবিরতির জের, ২৭ দিনে ৬৫০০ সার্জারি বাতিল রোগীদের অভাবনীয় দুর্ভোগ

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...