Friday, June 5, 2026

শেষ রক্ষা হল না, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন

Date:

Share post:

বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে সদ্য কাকদ্বীপে বদলি হয়েছেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। তাকেও সাসপেন্ড করল স্বাস্থ্যভবন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপাতত বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা হল। তিনি কোথাও কাজে যোগ দিতে পারবেন না পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরেক চিকিৎসক অভীক দে-কেও সাসপেন্ড করা হয়েছে।

কে এই বিরূপাক্ষ বিশ্বাস? তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার। কেন তিনি ৯ তারিখ আরজি করে গিয়েছিলেন, কী করছিলেন ঘটনাস্থলে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গত ৩ সেপ্টেম্বর সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দপ্তর। সাসপেন্ড করা হয়েছিল সন্দীপ ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যালের চিকিৎসক অভীক দে কেও। এবার সেই তালিকায় নাম জুড়ল বিরূপাক্ষ বিশ্বাসের।











Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...