Friday, June 5, 2026

ভরা ভাদ্রের ভ্যাপসা গরমে নিম্নচাপের চোখরাঙানি!

Date:

Share post:

পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। ভাদ্রের গরমে ঝেপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আজ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। যদিও শুক্রবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৪ ডিগ্রিতে। হাওয়া অফিস বলছে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান আপাতত ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল। এটি ধীরে ধীরে উত্তরে এগোনোর পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।


Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...