Sunday, May 17, 2026

দুর্গাপুরে প্রায় দেড় কোটি টাকার রাহাজানি: ধৃত পুলিশ আধিকারিক!

Date:

Share post:

দুর্গাপুরে প্রায় দেড় কোটি টাকার রাহাজানিতে ধৃত পুলিশ আধিকারিক। ঘটনায় বেজায় অস্বস্তিতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (Police Commissionerate)। তদন্তে নেমে আরেক সাসপেন্ড হওয়া পুলিশকর্মীর সন্ধান মিলেছে বলে খবর।দিল্লির বাসিন্দা রেলওয়ে ঠিকাদারের এক মুন্সি সরকারি সংস্থার বরাতের প্রয়োজনে প্রায় দেড় কোটি টাকা নিয়ে জাতীয় সড়ক ধরে আসানসোল থেকে কলকাতা আসছিলেন। সেই সময় দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকায় লুঠেরাদের পাল্লায় পড়েন। পিস্তল দেখিয়ে গাড়ি থামিয়ে পুরো টাকাটাই নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।এরপরে থানায় অভিযোগ জানাতে গিয়ে আবাক ঠিকাদার সংস্থার ওই কর্মী। দেখেন লুঠেরাদের মধ্যে একজন ওই থানারই পুলিশ অফিসার। অভিযুক্ত অসীম চক্রবর্তী সহকারী সাব ইন্সপেক্টর পদে রয়েছেন। তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনায় ভীষণই অস্বস্তিতে পড়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (Police Commissionerate)। নাম জড়িয়েছে এক সাসপেন্ড থাকা পুলিশ কর্মীরও। ঘটনা প্রসঙ্গে দুর্গাপুরের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান, “একটি অভিযোগ পাওয়ার পর পুলিশ সর্বস্তরের তদন্ত এবং জোরদার তল্লাশি শুরু করেছে। তদন্ত করে ঘটনার পুরো জাল গুটিয়ে আনা হচ্ছে।”










Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...