Monday, March 16, 2026

আরজি কর-কাণ্ড ও হরিয়ানায় বাঙালি খুনের বিচার চাই, প্রতিবাদে পথে নামল বাংলা পক্ষ

Date:

Share post:

হরিয়ানায় গোরক্ষকদের গণপিটুনিতে মৃত্যু হয়েছে বাংলার শ্রমিকের। বাসন্তীর বাসিন্দা সেই সাবির মল্লিকের মৃত্যুতে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে গণ-অবস্থানে বসেছে বাংলা পক্ষ। শুক্রবার ধর্মতলায় বাংলা ও বাঙালির পক্ষ থেকে রাতভর অবস্থানে সংগঠনের। আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে যেভাবে সারা রাজ্যের নাগরিক সমাজ গর্জে উঠেছে, তেমনই হরিয়ানায় বাঙালি শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছে বাংলা পক্ষ।

বাংলা পক্ষর সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এই নিয়ে জানালেন, দক্ষিণ ২৪ পরগনার বাঙালি যুবক সাবির মল্লিককে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বিজেপিশাসিত হরিয়ানায়। তবে সাবিরের এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে বাংলার ছেলেরা ভিনরাজ্যে গিয়ে অত্যাচারিত হচ্ছে। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিরা নিপীড়িত হচ্ছে। তাই আরজি করের ঘটনায় ধৃত সঞ্জয় রাইয়ের পাশাপাশি হরিয়ানায় সাবিরের হত্যাকারীদেরও ফাঁসি চাই। একইসঙ্গে গর্গ চট্টোপাধ্যায়ের আরও বক্তব্য, বাঙালিরা চিরকালই হিন্দি বলয়ের রাজ্যগুলিতে গিয়ে অত্যাচারিত হয়। অথচ বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান থেকে বহিরাগতরা বাংলায় এসে বহাল তবিয়তে থাকে। বাংলা কেন এই বহিরাগতদের ভার বইবে? তাই বাংলায় এবার ভূমিপুত্র সংরক্ষণ প্রয়োজন। বাংলার বিভিন্ন শিল্পতালুকে আগে বাঙালি ছেলেদের চাকরি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন- R G Kar: পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক: জুনিয়র চিকিৎসকদের আর্জি অভিষেকের

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...